Saturday, April 4, 2026

কোভিড আবহে কীভাবে ভোট বাংলায়? সর্বদল বৈঠকের ডাক কমিশনের

Date:

Share post:

কোভিড আবহের মধ্যেই বিহারে চলছে বিধানসভা নির্বাচন। এই পরিস্থিতিতে বেশকিছু নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। সেই উদাহরণ সামনে রেখে আগামী বছর পশ্চিমবঙ্গে ভোট করাতে বিশেষ ব্যবস্থা নিতে চাইছে তারা। এ বিষয়ে আলোচনার জন্য ৯ নভেম্বর বেলা ২ টোয় সর্বদলীয় বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।

প্রথম পদক্ষেপ হিসেবে বুথে ভোটার সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বুথ পিছু ভোটার সংখ্যা ১৫০০ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভিড় কম থাকলে সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে, সেই জন্যই এই উদ্যোগ বলে সূত্রের খবর। ১০ নভেম্বর এই ইস্যুতে জেলাশাসকদের সঙ্গেও আলোচনা করবে কমিশন।

সংক্রমণের কারণে পুরভোট এরাজ্যে স্থগিত হয়ে গিয়েছে।
এবার বিধানসভা নির্বাচন করতে নির্বাচন কমিশন কী পদক্ষেপ করে সে দিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল- বৈঠকের আগে সুর চড়ালেন বিনয়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...