Friday, June 26, 2026

হন্যে হয়ে ‘বিশিষ্ট’ মুখ খুঁজছে ‘তৎকাল’ বিজেপি

Date:

Share post:

রাজ্য সফরে এসে বাংলার বুদ্ধিজীবীদের সঙ্গে কথা বলতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাই হন্যে হয়ে ‘বিশিষ্ট মুখ’ খুঁজছে বাংলার ‘তৎকাল’ বিজেপি৷ দলের শীর্ষ নেতা অমিত শাহের রাজ্য সফরে আসার কথা বুধবার৷ শাহ না’কি বলেছেন, এ রাজ্যের কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে কথা বলতে চান তিনি, যদিও অসুস্থ অমিত শাহের চূড়ান্ত সফরসূচি এখনও হাতে পায়নি রাজ্য নেতারা৷ তবুও খোঁজ চলছে বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, চিকিৎসক জাতীয় বিশিষ্ট মানুষের৷ তাঁদের বসানো হবে শাহের সামনে৷ অমিত শাহ তাঁদের সঙ্গে আলোচনা করবেন বিভিন্ন বিষয়ে৷

এই খোঁজেই সোমবার কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় এবং অর্জুন সিং পৌঁছে গিয়েছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি৷ পণ্ডিতজির সঙ্গে নানা বিষয়ে কথা বলেন বিজেপি নেতারা৷ সূত্রের খবর, গান নিয়েও কথা হয়েছে৷ বিজেপি-বিরোধী শিবির কটাক্ষ করে বলছে, পণ্ডিত অজয় চক্রবর্তী গান বা রাগ বলতে যা বোঝেন আর অর্জুন সিং যা বোঝেন, তাতে বিস্তর ফারাক আছে৷ অর্জুনের কাছে গান মানে Gun, রাগ মানে ক্রোধ ৷ তবুও নাকি ‘আলোচনা’ হয়েছে৷

রাজনৈতিক মহল বলছে, অনেকদিন ধরেই বঙ্গ- বিজেপি’র সব গোষ্ঠী আপ্রাণ চেষ্টা চালিয়ে গেলেও সেই অর্থে প্রকৃত বাঙালি বুদ্ধিজীবীরা এখনও গেরুয়া রং সম্পর্কে ততখানি উৎসাহ দেখাননি৷ ফলে বিজেপির কাছাকাছিও আসেননি। কিন্তু চেষ্টা চলছেই৷ বিশিষ্টদের কাছে পৌঁছানোর চেষ্টায় কোনও ফাঁক রাখছেন না দলের নেতারা। শাহি-সফরকে সামনে রেখে ফের সেই কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন পদ্ম-নেতাদের একাংশ। সাম্প্রতিক অতীতে বাংলার বুদ্ধিজীবীদের কাছে পৌঁছনোর জন্য বিজেপি একাধিক কর্মসূচিও নিয়েছিলো। সভা-সেমিনারের আয়োজনও করেছিলেন। কিন্তু কোনও চেষ্টাই সেভাবে ‘ক্লিক’ করেনি৷ বাঙালি বুদ্ধিজীবীরা এখনও বিজেপির কাছাকাছি আসতে চাইছেন না৷

ওদিকে, সূত্রের খবর, এই ‘বিশিষ্ট মানুষ’ খোঁজা নিয়েও দলের অভ্যন্তরে মন কষাকষি বহাল৷ আর কাউকে সুযোগ না দিয়ে ‘টিম-কৈলাস’-ই এই দায়িত্ব নিয়ে ফেলেছেন৷ দলের অন্য অংশ এতে যারপরনাই ক্ষুব্ধ ৷ মুকুল রায় কিছু বিশিষ্টকে চিনলেও, কৈলাস বা অর্জুনের সঙ্গে ঠিক কতজন বুদ্ধিজীবীর পরিচয় আছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে দলের অন্দরেই৷
তবুও শাহি-সফরের স্টিয়ারিং হাতে রাখতে তৎকাল-বিজেপি অতিসক্রিয়৷ জানা গিয়েছে, একজন কবি বা সাহিত্যিকের সঙ্গেও কথা বলেছেন বিজয়বর্গীয়রা৷ শাহি-সফরের কনফার্মেশন এখনও কলকাতায় না এলেও তৈরি থাকতে চাইছে টিম-কৈলাস৷

আরও পড়ুন-গুরুং পলিটিক্যাল ক্রিমিনাল- বৈঠকের আগে সুর চড়ালেন বিনয়

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...