Friday, April 3, 2026

জেলা প্রশাসনে ব্যাপক রদবদল রাজ্যের, নবান্ন বলছে রুটিন বদলি

Date:

Share post:

ফের জেলা প্রশাসনিকস্তরে ব্যাপক রদবদল করলো রাজ্য সরকার। রাজ্যের ৭টি গুরুত্বপূর্ণ জেলার জেলাশাসক বদলি করলো নবান্ন। রাজ্য সরকারের তরফে এক বিজ্ঞপ্তি দিয়ে তা জানিয়ে দেওয়া হয়। রাজ্য সরকারের দাবি, এটা রুটিন রদবদল।

কোন জেলায় কী পরিবর্তন

(১) বিজয় ভারতী ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে বীরভূমের জেলাশাসক করে। আর পূর্ব বর্ধমানের জেলা শাসকের দায়িত্বে এলেন এনামুল হক।

(২) মৌমিতা গোদারা বসু ছিলেন বীরভূমের জেলাশাসক। তাঁকে বদলি করা হচ্ছে জলপাইগুড়ির জেলাশাসকের পদে।
অন্যদিকে, অভিষেক কুমার তিওয়ারি এতদিন ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি হায়ার এডুকেশন পদে।

(৩) আইএএস সুমিত গুপ্তা এতদিন ছিলেন WBIDC-র একজিকিউটিভ ডিরেক্টর পদে। তাঁকে দায়িত্ব দেওয়া হলো উত্তর ২৪ পরগনার জেলাশাসক পদে। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার জেলাশাসক চৈতালি চক্রবর্তীকে স্বরাষ্ট্র দফতরের বিশেষ সচিব করা হলো।

(৪) শশাঙ্ক শেঠি ছিলেন পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশনের ডিরেক্টর পদে। তিনি এখন থেকে দার্জিলিং জেলার জেলাশাসকের দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, পোন্নাবলম এস ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে জয়েন্ট সেক্রেটারি এল অ্যান্ড এলআর করে।

(৫) বিভু গোয়েল ছিলেন নদিয়ার জেলাশাসক। তাঁকে পাঠানো হচ্ছে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদে।

আরও পড়ুন: ৩০ নভেম্বর পর্যন্ত বন্ধ স্কুল-কলেজ! নিউ নরমালে নয়া নির্দেশিকা রাজ্যের

(৬) নদিয়ার নতুন জেলাশাসক হলেন পার্থ ঘোষ। উনি ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...