Friday, June 26, 2026

চণ্ডীতলায় গুলিতে খুন যুবক, দেহ লোপাটের চেষ্টা পরিবারের

Date:

Share post:

চণ্ডীতলায় গুলি করে যুবক খুনের অভিযোগ। পুলিশকে না জানিয়ে দেহ দাহ করে দেওয়ার চেষ্টা! খবর পেয়ে দেহ আটক করে পুলিশ। মঙ্গলবার, দেহ শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তে পাঠিয়েছে চণ্ডীতলার থানার পুলিশ।

মঙ্গলবার, বিকাল পাঁচটা নাগাদ চণ্ডীতলার কানাইডাঙায় ভক্তিভূষণ বাগ গুলিবিদ্ধ হন বলে অভিযোগ। বাড়ির কাছেই কেউ তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালায়।পরিবারের লোকজন আহত যুবককে ডানকুনির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। ততক্ষণে মৃত্যু হয়েছে বলে অভিযোগ। কাউকে না জানিয়ে দেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে গিয়ে দাহ করার চেষ্টা করে যুবকের পরিবার- দাবি পুলিশের। রাতে খবর পেয়ে চণ্ডীতলার থানার পুলিশ দেহ আটক করে।

মৃত যুবকের পরিবার পুলিশকে জানায় মাথায় শাবলের আঘাতে মৃত্যু হয়েছে ছেলের। যদিও পুলিশ মৃতের মাথার চিহ্ন দেখে নিশ্চিত হয় গুলি করেই খুন করা হয়েছে ভক্তিভূষণকে। কিন্তু কেন তাকে গুলি করে খুন করা হয়? তার পরিবারই বা কেন এই ঘটনা চেপে যেতে চাইল? তা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মৃত যুবকের বিরুদ্ধে চাকরি ও লোন পাইয়ে দেওয়ার নাম করে বহু টাকা তোলার অভিযোগ ছিল। বাড়িতে ফটোশপের কাজ করলেও নিজেকে ডব্লিউবিসিএস অফিসার পরিচয় দিতেন তিনি। একটি বারও লিজ নিয়েছিলেন ভক্তিভূষণ। সম্প্রতি যদিও সেটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন-দুর্গাপুর ব্যারেজ : সারাই শুরু হয়নি, জলসঙ্কট, উৎপাদন কমছে, অরাজক শিল্পাঞ্চল

 

Related articles

দীর্ঘ বিরতির পরে ফের বাংলা ছবির প্রযোজনায় অনুপম, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

বাংলা চলচ্চিত্রে নতুন বিনিয়োগের বার্তা নিয়ে দীর্ঘ বিরতির পর কলকাতায় (Kolkata) এলেন অভিনেতা ও প্রয়োজক অনুপম খের (Producer...

FIFA World Cup: জার্মানিকে হারাতেই ইকুয়েডরে জাতীয় ছুটি ঘোষণা, মদ্যপ থেকে নায়ক গঞ্জালো

বিশ্বকাপে(FIFA World Cup) পিছিয়ে থেকেও জার্মানিকে ২-১ গোলে হারালো ইকুয়েডর(Ecuador), সেইসঙ্গে ২০ বছর পর বিশ্বকাপের নকআউটে উঠল ইকুয়েডর(Ecuador)।শুরুতে...

কুণালের আর্জির ২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! শ্রমিকদের বিনামূল্য খাবারের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর

আগের দিন বিধানসভার করিডরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)কাছে আর্জি তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh)। আর পরেরদিন...

কেতন খুনে নয়া মোড়! নিজেকে নির্দোষ প্রমাণে মরিয়া সিয়া

পুনের রিয়েল এস্টেট ব্যবসায়ী কেতন আগরওয়াল (২৫) খুনে বিস্ফোরক মোড়! পুলিশের সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে...