Wednesday, June 24, 2026

দিল্লিতে বিকল্প সরকার তৈরিতে বাইরে থেকে সব সাহায্য করবে TMC: ঘোষণা দলনেত্রীর

Date:

Share post:

দিল্লিতে বিকল্প সরকার তৈরিতে বাইরে থেকে সব রকম সাহায্য করবে তৃণমূল। ঘোষণা করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, হুগলি লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে চুঁচুড়া মাঠের প্রচার সভা থেকে এই ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তবে, এই সভা থেকে তিনি স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“    এদিন, তৃণমূল সুপ্রিমো স্পষ্ট জানান, এই লোকসভা নির্বাচনে দিল্লি থেকে বিদায় নেবে মোদি সরকার। তিনি বলেন, “দিল্লির (Delhi) কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেব। যাতে বাংলার আমার মা বোনেদের কোনওদিন অসুবিধা না হয়। একশো দিনের কাজে অসুবিধা না হয়“। রাজ্যের দাবি আদায়ে এই সিদ্ধান্ত  বলে স্পষ্ট করে দেন বাংলার মুখ্যমন্ত্রী।তবে, একই সঙ্গে মমতা (Mamata Banerjee) স্পষ্ট করে দেন, “বাংলার সিপিএম-কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সঙ্গে নেই। ও দুটো বিজেপির সঙ্গে আছে।“

বিজেপিকে আক্রমণ করে মমতা বলেন, “বিজেপি দেশটাকে জেলে ভরে দিয়েছে। নিজেরা দেশের টাকা লুট করছে। চোর ডাকাতদের নিজেদের ওয়াশিং মেশিনে ঢুকিয়েছে। বিজেপির মতো চোর পার্টি একটাও নেই। সারা দেশ বুঝতে পারছে, চিজ ক্যায়া হ্যায়। সারা বিশ্ব বুঝতে পারছে কি চলছে দেশে। চার দফায় বিজেপি হারছে। বাকি তিন দফাতেও হারবে। জুমলাবাজি করেও জিততে পারবে না।“

মমতা বলেন, “ বিজেপি বাংলাকে চায় না। বাংলাকে ভালবাসে না। বিজেপির জেতার অঙ্ক নেই। সন্দেশখালির চক্রান্ত দেখলেন তো। চক্রান্ত করে রেগে যাচ্ছে। যা খুশি করে জিততে চাইছে বিজেপি।“





Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...