Saturday, April 4, 2026

বুদ্ধবাবুর আমরা-ওরা আর ২৩৫-এর দম্ভ মনে করিয়ে কীসের ইঙ্গিত দিলেন শুভেন্দু?

Date:

Share post:

ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যেও পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতায় এসে মাঝেমধ্যেই দফতরের সরকারি কাজ করছেন। আবার বিভিন্ন বেসরকারি কর্মসূচিতে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখছেন। কিন্তু কেন বলছেন? কিজন্য বলছেন? কী উদ্দেশ্যে বলেছেন? উত্তর, একমাত্র তিনিই জানেন।

একুশের নির্বাচন আসতে খুব দেরি নেই। তবুও তাঁর বক্তব্য ঘিরে জটিলতা বাড়ছে। রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা-চর্চা চলছে। ঠিক কাকে নিশানা করছেন শুভেন্দু অধিকারী? তাবড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও ভিমড়ি খাচ্ছেন! সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে!

এবার সেই জটিলতা আরও বাড়ালেন শুভেন্দু। আজ, মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের আড়গোয়ালে পঞ্চায়েতের প্রশাসনিক ভবন উদ্বোধনে গিয়ে শুভেন্দু বলেন, ”ক্ষমতার দম্ভ দেখালে ২৩৫ যেমন উঠে গিয়েছে, তেমনই পঞ্চায়েতের ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও সরিয়ে দেবে মানুষ।”

বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সেই “আমরা-ওরা” স্মরণ করিয়ে এ দিন শুভেন্দু বলেন,”পার্টি দেখে কাজ করলে বেশিদিন ক্ষমতায় টিঁকে থাকতে পারবেন না। মানুষকে নিয়ে কাজ করলে অনেকদিন থাকবেন। দিনের শেষে যতই ক্ষমতার দম্ভ দেখান না কেন! মানুষ তো শেষ কথা বলে। আমি তো নন্দীগ্রামে লড়াই দেখেছি। তখনকার সরকার বলেছিল, আমরা তো ২৩৫, ওরা ৩০। ওদের কথা শুনবো কেন! এত পুলিশ, এত অর্থ, এত ক্ষমতা, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ, এত বৈভব, এত অহংকার! কিন্তু মাত্র দেড় বছরের লড়াইয়ে সব ভেঙেচুরে তছনছ হয়ে গেল। মানুষ তছনছ করে দিল। অন্তর ঠিক রাখলেই একমাত্র টিকে থাকবেন।”

“ছোটলোক”, “লিফট-প্যারাসুট”, “নন্দীগ্রাম সমাবেশ”, “আমরা চলি সমুখ পানে”, “আমি ভোটে ডক্টরেট” ইত্যাদি তাৎপর্যপূর্ণ মন্তব্যের পর এবার “দাম্ভিক” বুদ্ধদেব ভট্টাচার্যকে স্মরণ করিয়ে কীসের বার্তা, কাকে বার্তা দিলেন শুভেন্দু? ফের নতুন জল্পনা রাজ্য রাজনীতিতে!

আরও পড়ুন- Shuvendu update : এবার টেনে আনলেন ‘নেত্রী’র প্রসঙ্গ, কোন ইঙ্গিত শুভেন্দুর?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...