Friday, April 3, 2026

স্কুল খোলার তিনদিনের মধ্যেই করোনা আক্রান্ত ৪২০! কোথায় জানেন?

Date:

Share post:

যে আশঙ্কা করা হচ্ছিল, সেটা ঘটলো। করোনা মহামারির জন্য লকডাউনের ফলে দীর্ঘদিন বন্ধ স্কুল-কলেজ-শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু আনলক পর্বে ধীরে ধীরে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আরে তাতেই ঘটলো বড়সড় বিপত্তি।

অন্ধ্রপ্রদেশের একটি স্কুল খুলতেই তিন দিনে সেই প্রতিষ্ঠানে ৪২০ জন করোনা পজিটিভ! জানা গিয়েছে, অন্ধ্রের সরকারি এই স্কুলটিতে গত ২ নভেম্বরে নবম এবং দশম শ্রেণীর পড়ুয়াদের নিয়ে পঠনপাঠন শুরু হয়। মাত্র তিন দিন স্কুল চলে। তার মধ্যেই ২৬২ জন পড়ুয়া এবং ১৬০ জন শিক্ষক করোনা আক্রান্ত হয়ে পড়েছেন বলে খবর।

দেশের করোনা-পরিস্থিতি এখনও যে নিয়ন্ত্রণে নেই, এই ঘটনাই তার প্রমাণ দেয়। এই অবস্থায় স্কুল পুরোপুরি খুলে গেলে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়াটা কিন্তু স্রেফ সময়ের অপেক্ষা। পড়াশোনা অবশ্যই জরুরি। তবে প্রাণ বিপন্ন করে নয়। এমনই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- স্ত্রী-সন্তানকে খোরপোষ দিতে হবে বিবাহ বিচ্ছেদের দিন থেকেই, রায় সুপ্রিম কোর্টের

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...