Friday, April 3, 2026

মথুরাপুরে দোকানের চাল ভেঙে লক্ষাধিক টাকা চুরি

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের রেল স্টেশনের কাছে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা একটি দোকানের এসবেস্টার চাল ভেঙে লক্ষাধিক টাকা চুরি করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে দোকানের মালিক বাড়ি চলে যায়।

আজ, বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর দোকানের উপরে ভাঙ্গা এসবেস্টারের দিকে তার নজর যায়। দোকানের ভেতরে চতুর্দিকে পোড়া দেশলাইয়ের কাঠি ছড়ানো দেখে তার সন্দেহ জোরালো হয়। দোকানের মালিকের অভিযোগ, দুষ্কৃতীরা এসবেস্টার ভেঙে নীচে নেমে দেশলাই কাঠি জ্বালিয়ে দোকানের ড্রয়ার থেকে টাকা এবং কাটার মেশিন ও দামি সরঞ্জাম নিয়ে পালিয়ে যায়। চুরির পরিমাণ আনুমানিক কয়েক লক্ষ টাকা বলে জানা যায়।

দোকানের মালিকের সন্দেহ যে, পরিচিত কোনও ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। আগেও এই ধরনের ঘটনা ঘটেছে বলে জানা যায়। এবারের ঘটনা তার কপাঁলে চিন্তার ভাজ ফেলেছে। দোকানের মালিক মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তদন্তে নেমেছে।

আরও পড়ুন- কালীপুজোয় বাজি নিষিদ্ধ: রাস্তা অবরোধ চাম্পাহাটির বাজি ব্যবসায়ীদের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...