Saturday, March 14, 2026

কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা নিয়ে গাইডলাইন প্রকাশ ইউজিসির

Date:

Share post:

অতিমারি পরিস্থিতিতে কীভাবে খোলা হবে কলেজ, বিশ্ববিদ্যালয়? কীভাবে হবে ক্লাস? তা নিয়ে বিস্তারিত গাইড লাইন প্রকাশ করল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

করোনা সংক্রমণ এবং লকডাউনের জেরে মার্চ মাস থেকে দেশজুড়ে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আনলক ৫ এ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপর চূড়ান্ত সিদ্ধান্তের দায়িত্বভার দিয়েছিল কেন্দ্র। কিন্তু কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা হবে কীভাবে? সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে হবে ক্লাস? এই নিয়ে গাইডলাইন প্রকাশ করল ইউজিসি। গাইডলাইনে বলা হয়েছে-

◾ ধাপে ধাপে খোলা যাবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়।

◾ক্যাম্পাসে ভেতর মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক।

◾ সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক।

◾ কনটেইনমেন্ট জোন এর বাইরে অবস্থিত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দেশ মেনে খুলতে পারবে।

◾ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রধানরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

◾ বিদেশি পড়ুয়াদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে বিশেষ ব্যবস্থা নিতে হবে।

◾করোনা উপসর্গ আছে এমন পড়ুয়াকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

◾ উপসর্গ থাকলে কোনও পড়ুয়া হস্টেলে থাকতে পারবে না।

◾ কোনও ক্লাসে একই সঙ্গে যেন মোট পড়ুয়ার ৫০ শতাংশের বেশি উপস্থিত না হয় তা নজর দিতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

◾ কোনও পড়ুয়া, শিক্ষক বা শিক্ষাকর্মী ভাইরাসে আক্রান্ত হলে, ক্যাম্পাস স্যানিটাইজ করতে হবে।

আরও পড়ুন:স্কুল খোলার তিনদিনের মধ্যেই করোনা আক্রান্ত ৪২০! কোথায় জানেন?

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...