Saturday, April 4, 2026

মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে পুষ্পবৃষ্টিতে স্বাগত অমিত শাহকে, তবে নিঃশর্ত নাগরিকত্বের দাবি

Date:

Share post:

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নিউটাউন জ্যোতিনগরে মতুয়া মহাসঙ্ঘের মন্দিরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে আগে থেকেই
গোটা রাস্তা ভরিয়ে দেওয়া ছিল ফ্ল্যাগ ও হোর্ডিংয়ে। মতুয়া মন্দির চত্বরও সেজে উঠেছে হলুদ গাঁদায়। জ্যোতিনগর মোড় থেকে মন্দির পর্যন্ত মহিলারা ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। অমিত শাহের কনভয় এলেই পুষ্প বৃষ্টি করা হয়। সঙ্গে বাজে মতুয়াদের ট্র্যাডিশনাল ডাঙ্কা-কাঁসি। মন্দিরের ভিতরে তিনি প্রবেশ করার পর সামান্য কিছুক্ষণ বসেন। তারপর পুজো দেবেন।

আরও পড়ুন:মতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন অমিত শাহ, মেনুতে পছন্দের নলেন গুড়ের পায়েস

দলীয় সূত্রে খবর, অমিত শাহকে শুধু আমন্ত্রণ করা নয়, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পেয়ে একাধিক দাবি রেখেছে মতুয়াদের একাংশ। জানা গিয়েছে, মতুয়া মন্দির কমিটির তরফ থেকে একটি স্বারক লিপি দেওয়া হয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। যেখানে মূলত দুটি দাবি। প্রথমত, যে নাগরিকত্ব আইন পাশ হয়েছে সেই নাগরিকত্ব দেওয়ার কাজ যত তাড়াতাড়ি সম্ভব এবং নিঃশর্তভাবে সেই নাগরিকত্ব দিতে হবে। দ্বিতীয়ত, কেষ্টপুর থেকে যাত্রাগাছি পর্যন্ত যে বাগজোলা খাল রাস্তা আছে, সেই রাস্তার নাম শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর সরণি করতে হবে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে এ বিষয়ে আশ্বাস বা প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে, তা এখনও স্পষ্ট হয়নি।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...