Wednesday, June 24, 2026

মতুয়া বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন অমিত শাহ, মেনুতে পছন্দের নলেন গুড়ের পায়েস

Date:

Share post:

বঙ্গ সফরের দ্বিতীয় ও শেষদিনে আজ, শুক্রবার এক মতুয়া পরিবারে মধ্যাহ্নভোজ সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। এদিন বাগুইআটির আদর্শপল্লিতে নবীন বিশ্বাসের বাড়িতে রাজ্যের কার্যকর্তাদের সঙ্গে দুপুরের ভোজন করলেন। এদিন মেন্যুতে ছিল ভাত, ডাল, রুটি, পনিরের তরকারি, শুক্তো, ছোলার ডাল, মুগ ডাল, বেগুন ভাজা, জলপাইয়ের চাটনি। আর স্পেশাল মেন্যু হিসেবে ছিল নলেন গুড়ের পায়েস। যা অমিত শাহের খুব পছন্দের। এগুলো খাওয়া দাওয়ার পর রান্নার খুব প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন:অমিত শাহের মালা দেওয়া “বিরসা মুণ্ডা”র মূর্তি গঙ্গাজলে ধুয়ে পবিত্র করল তৃণমূল

নিম্নবিত্ত পরিবারের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর আসাকে কেন্দ্র করে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। গোটা বাড়ি মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। এদিন মধ্যাহ্নভোজে অমিত শাহের সঙ্গে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাহুল সিনহা, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায় প্রমুখ।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...