Thursday, June 25, 2026

অ্যাম্বুল্যান্সের জন্য রাস্তা ফাঁকা করতে ২ কিলোমিটার দৌড়ালেন পুলিশকর্মী

Date:

Share post:

কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা করতে, প্রায় ২ কিলোমিটার দৌড়ে গিয়েছেন তিনি। গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেছেন অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা এক ব্যক্তি। ওই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী হয়েছিল ওইদিন?
হায়দরাবাদের কোটির কাছে ডিউটি পড়েছিল কনস্টেবল জি বাবজির। তিনি জানিয়েছেন, ঘটনাটি সোমবারের। সন্ধ্যে ৬টা-সাড়ে ৬টা। অর্থাত্‍‌ প্রবল যানজটের সময়। তিনি হঠাৎ দেখতে পান, জিপিও জংশন ও কোটির মাঝে ভিড় রাস্তায় আটকে পড়েছে একটি অ্যাম্বুলেন্স। বাবজি জানিয়েছেন, সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য ঝাঁপিয়ে পড়েন তিনি।

উপযাচক হয়ে তাঁর এই প্রচেষ্টা দেখে কনস্টেবলের জন্য হাততালি দিতে থাকেন গাড়ির চালকরা। বাবজি জানিয়েছেন, ‘অ্যাম্বুল্যান্সটি জিপিও জাংশনে যানজটে আটকে রয়েছে দেখে মনে হল আমাকেই কিছু করতে হবে। তখন আমি সামনের গাড়ির চালকদের কাছে অনুরোধ করতে থাকি অ্যাম্বুল্যান্সকে পথ ছেড়ে দেওয়ার জন্য। অনেক গাড়ির চালক আমার পিঠ চাপড়ে দিয়ে বলেছেন,, খুব ভালো কাজ করেছো। এতেই আমি দারুণ তৃপ্তি পেয়েছি।’

আরও পড়ুন: “আমি আমন্ত্রণ করিনি, আসলে গান শোনাবো”, অমিত শাহ প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী

দেখুন ভিডিও :

ভিডিও ভাইরাল হতেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। হায়দারাবাদের অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) তাঁর প্রশংসা করে ট্যুইটারে লিখেছেন, ‘অফিসার বাবজি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ফাঁকা করছেন। খুবই ভালো কাজ। হায়দরাবাদ ট্রাফিক পুলিশ সর্বদা মানুষের সেবায়।

নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে বাবজির এই ভিডিও শেয়ার করেছে হায়দরাবাদ সিটি পুলিশ। সেইসঙ্গে পুলিশের তরফে তাঁকে পুরস্কৃত করা হয়েছে। কনস্টেবলের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...