Saturday, April 18, 2026

এই দেশ-সহ ২৩ দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা, কিন্তু কেন?

Date:

Share post:

করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

শনিবার (০৭ নভেম্বর) ঢাকার মালয়েশিয়ার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ঢাকার একটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে মালয়েশিয়া হাইকমিশন ব্যাখ্যা দিয়েছে, বাংলাদেশসহ ২৩টি দেশে করোনাভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ পরিস্থিতিতে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে কোম্পানি অনুরোধ করতে পারে।

মালয়েশিয়ায় প্রবেশে যেসব দেশের নাগরিকদের ভিসা সাময়িকভাবে বন্ধ রয়েছে সেগুলো হলো- বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।
এছাড়া এসব দেশ থেকে যদি কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরেন তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও পড়ুন- ‘মোদির প্রার্থী’ ট্রাম্প পরাস্ত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

Related articles

শওকত আমার ডানহাত: নিরাপত্তা তুলে নেওয়ার চক্রান্তে সোচ্চার মমতা

নির্বাচনী আদর্শ আচরণবিধির নামে যথেচ্ছ নিয়ম বদল করে আরোপ করে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা পরিস্থিতি তারপরেও...

ভোটের মুখে দলীয় প্রার্থীর বাড়ি-কার্যালয়ে IT হানা! কমিশনে নালিশ তৃণমূলের

সামনেই বিধানসভা নির্বাচন (Election)। আর তার আগে বাংলায় (West Bengal TMC Candidate) প্রার্থীদের হেনস্থা করতে সব বারের মতো...

IPL: ব্য়র্থ রাহানেও পেলেন অভিনন্দন বার্তা, কোন অঙ্কে প্লে অফে যেতে পারে কেকেআর?

হারের পর হার, তবুও লড়াই ছাড়ছেন না অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। আদৌও রাহানেকে অধিনায়ক রাখা হবে কিনা তা...

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ...