Friday, June 19, 2026

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’! দুর্গাপুরে রোড শো ছেড়ে মাঝপথে পিঠটান, ‘জয় বাংলা’ স্লোগান তুললেন স্থানীয়রা

Date:

Share post:

তীব্র গরমে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলের প্রচারে পদযাত্রা করছেন। রোদ মাথায় নিয়ে প্রায় প্রতিদিন দীর্ঘ পথ হুড খোলা গাড়িতে রোড শো করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁরা কখনই মাঝপথ থেকে ময়দান ছেড়ে পালাচ্ছেন না। কিন্তু তাঁদের নকল করে গাড়িতে প্রচার করতে গিয়ে মাঝপথ থেকে পালালেন বিজেপি (BJP) নেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। আর তিনি চলে যেতেই হতাশ জনতার মুখে “জয় বাংলা” স্লোগান (Slogan)। তাঁদের কথায়, এর থেকে তৃণমূল সাংসদ দেব অনেক ভালো। সুপারস্টার হয়েও রোড শো (Road Show) করে জনগণের সঙ্গে হাত মিলিয়েছেন।

গরমে কাবু ‘ফাটাকেষ্ট’। শনিবার দুপুরে দুর্গাপুরের কুড়ুরিয়া ভাঙা বাসস্ট্যান্ড থেকে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) রোড শো শুরু হয়। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘরুইকে সঙ্গে নিয়ে তিনি ছাউনি লাগানো ট্রাকে চেপে রোড শো করছিলেন। শুরু থেকেই রাস্তাজুড়ে ছিল কর্মী-সমর্থকদের ভিড়। একসময়ের বলিউডের সুপারস্টারকে একঝলক দেখার আশায় বহু মানুষ রাস্তার দু’ধারে ভিড় জমিয়েছিলেন। কিন্তু রোড শো শুরুর অল্প কিছুক্ষণের মধ্যেই ছটফট শুরু করেন ফাটাকেষ্ট। মাথার উপর ছাতা ধরলেও তিনি আর শান্ত হতে পারেননি। ২০০ মিটার এগোনোর পরই তীব্র গরমে ট্রাক থেকে নেমে পড়ে নিজের গাড়িতে উঠে এলাকা ছাড়েন মিঠুন।
আরও খবর: মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

আর ক্ষোভে ফেটে পড়েন তীব্র গরমের মধ্যেও অপেক্ষায় থাকা বিজেপি কর্মী-সমর্থকরা। অনেকেই দূরদূরান্ত থেকে এসেছিলেন শুধুমাত্র এই রোড শো দেখার জন্য। হতাশ হয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ ও স্থানীরা। তাঁদের কথায়, উনি তো চলিয়ে গেলেন। এর থেকে দেব অনেক ভালো। তিনি এসে রোড শো করেন। হাত মেলান। এর পরেই বিজেপি অস্বস্তি বাড়িয়ে স্থানীয়দের মুখে “জয় বাংলা” স্লোগান। সেই স্লোগান দিতে দিতেই ফিরে যান তাঁরা।

Related articles

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...