Wednesday, June 24, 2026

মালিকপক্ষের নির্যাতনের জেরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা যুবকের?

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : ব্রাহ্মণবাড়িয়ায় মালিক পক্ষের নির্যাতন সইতে না পেরে পারভেজ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার শহরের খৈয়াসার এলাকায় ফেসবুক লাইভে এসে সে বিষ খেয়ে আত্মহত্যা করেন। পারভেজ জেলার আখাউড়ায় উপজেলার জাঙ্গাল গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। নিহতের পরিবারের আত্মীয়দের অভিযোগ, পারভেজ শহরের খৈয়াসার এলাকার কালু মিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানে একজন শ্রমিক ছিল। ঠিকাদার কালু মিয়ার ছেলে জীবন বিভিন্ন বিষয় নিয়ে তাকে প্রায়ই শারীরিক নির্যাতন করত। শুক্রবার সকালেও তাকে মারধর করলে সে ফেসবুক লাইভে এসে বিষ খেয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন-ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট, আটক তরুণী

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...