Saturday, April 4, 2026

এবার জিএসটি নিয়ে কাঠগড়ায় টাটা গোষ্ঠী

Date:

Share post:

ডিএসএলআর ক্যামেরা এবং পাওয়ার ব্যাঙ্কের ওপর জিএসটি কমিয়েছে মোদি সরকার। কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন ইনফিনিটি রিটেইলের ক্রেতারা। অভিযোগ টাটা মালিকানাধীন ইনফিনিটি রিটেইল এই সমস্ত পণ্যের দাম কমায়নি। আর তাতেই এবার কাঠগড়ায় টাটা গোষ্ঠী।


২০১৯ সালে ডিএসএলআর ক্যামেরা এবং পাওয়ার ব্যাঙ্কের উপর জিএসটি কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। বর্তমানে ডিএসএলআর ক্যামেরার উপর জিএসটি ২৮ শতাংশ। ইনফিনিটি রিটেইলার টাটা কোম্পানির ছাতার তলায় ব্যবসা করে । ক্রোমার আওতায় ইলেকট্রনিক্স পণ্যের খুচরো বিক্রি করে থাকে টাটা গোষ্ঠী। কিন্তু অভিযোগ সংশ্লিষ্ট পণ্যে জিএসটি বাবদ পুরনো দামই নিয়েছে ক্রোমা। সেই অভিযোগে এবার জরিমানা করা হলো টাটা গোষ্ঠীকে।

দেশের ব্যবসায়ী গোষ্ঠীগুলির মধ্যে টাটা অন্যতম। দীর্ঘদিন ধরেই নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখে চলেছে রতন টাটার এই সংস্থা। কিন্তু শেষ রক্ষা হলো না। কালিমালিপ্ত হলো টাটা। অভিযোগের ভিত্তিতে ন্যাশনাল অ্যান্টি প্রফিটিং অথরিটি ১ কোটি ৯০ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে ইনফিনিটি রিটেইলারের বিরুদ্ধে। আগামী তিন মাসের মধ্যে ওই টাকা জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন:কোথায় নব্যরা? মধ্যাহ্নভোজেও এক পঙক্তিতে আদি বিজেপি নেতৃত্ব!

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...