Monday, June 8, 2026

দেশে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চায় বিশ্ব হিন্দু পরিষদ

Date:

Share post:

খায়রুল আলম (ঢাকা) : বাংলাদেশে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চায় বিশ্ব হিন্দু পরিষদ। এছাড়া ফেসবুকে প্রচারকৃত ‘মিথ্যা ধর্ম অবমাননার দায়ে মিথ্যা মামলায় গ্রেফতার’ ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং ‘সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগকারী’ আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাশাপাশি নির্যাতিত সব পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, ভাঙচুর ও অগ্নিসংযাোগে ক্ষতিগ্রস্ত মন্দির পুনর্নির্মাণ এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবিও জানিয়েছে সংগঠনটি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদসম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল।

এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত প্রফেসর ড. নিমচন্দ্র ভৌমিক, বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার সহদেব চন্দ্র বৈদ্য, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবব্রত নাথ জুয়েল, কোষাধ্যক্ষ সাধন চন্দ্র দাশ, অফিস সম্পাদক বাদল কৃষ্ণ সাহা, সুবির কান্তি সাহা, শূক্লা রায়, উজ্জ্বল জয়ধর শ্রাবণ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও এদেশের হিন্দু সম্প্রদায়ের ভাগ্যের আজও কোনও পরিবর্তন হয়নি। গ্রামে কিংবা শহরে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীতো বটেই, শিক্ষালয়, চাকরি, প্রশাসন, বিচারালয়সহ রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রেই হিন্দুরা নিগৃহীত-নির্যাতিত এবং সাম্প্রদায়িক রোষানলের শিকার। হিন্দু সম্প্রদায় আজ অস্থিত্বহীনতার দ্বারপ্রান্তে। এর মূল কারণ হল ধর্মান্ধতা এদেশের একশ্রেণীর মানুষকে চেপে ধরেছে। জ্ঞান বিবেক ও বিচার এদের কাছে মূল্যহীন।

কপিল কৃষ্ণ দাবি করেন, একদল উগ্র মৌলবাদী গোষ্ঠী মিথ্যা গুজব রটিয়ে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় মাইকে ঘোষণা করে ভিটে-মাটি ছেড়ে পালিয়ে দেশত্যাগ করতে হুমকি দেওয়া হচ্ছে। দেবালয় বা মন্দির, হিন্দুবাড়ি, হিন্দু নারী, হিন্দুদের জমি ও দেবত্তের সম্পত্তি তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তিনি দেশে বিভিন্ন সময় মন্দির, বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, নারী ধর্ষণ ও হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে বলেন, এর মাধ্যমে ধর্মনিরপেক্ষতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ত্যাগের বিনিময়ে গড়া স্বাধীন বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বের কাছে হেয় করা হচ্ছে।

আরও পড়ুন-তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য প্রথম মাদ্রাসা

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...