Saturday, April 4, 2026

বাইডেনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

Date:

Share post:

আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়ে টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, এই দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসাবে আপনার সুযোগ্য নেতৃত্বে ভারত-মার্কিন সম্পর্ক যে উচ্চতায় পৌঁছেছিল তা অব্যাহত থাকবে আশা করি। তখন একসঙ্গে আমাদের কাজ করার সুযোগ হয়েছিল। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে।

প্রসঙ্গত, বারাক ওবামার সময়র দুদফায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন জো বাইডেন। সেই সময় ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তি রূপায়ণে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারত সম্পর্কে সবসময় ইতিবাচক ভূমিকা নিয়েছিলেন বাইডেন। ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ পদে নির্বাচিত হওয়ার পর দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নত হবে বলেই আশা সর্বস্তরে।

আরও পড়ুন : ‘মোদির প্রার্থী’ ট্রাম্প পরাস্ত, আমেরিকার নতুন প্রেসিডেন্ট বাইডেন

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...