Sunday, April 5, 2026

খুন না আত্মহত্যা? গড়িয়াহাটের এক বহুতল থেকে পড়ে মৃত্যু পরিচারিকার

Date:

Share post:

বহুতলের ন’তলা থেকে পড়ে মৃত্যু ফ্ল্যাটের পরচারিকার। মৃতের নাম প্রণতি মণ্ডল (৩৪)। রবিবার বেলা তিনটে নাগাদ ঘটনাটি ঘটে গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেন্সে।

জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ধোসা গ্রামের বাসিন্দা প্রণতি ওই বহুতলের একটি ফ্ল্যাটে পরিচারিকার কাজ করতেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গড়িয়াহাট থানার পুলিশ। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই পরিচারিকাকে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের জন্য দেহ রাখা হয়েছে এসএসকেএম হাসপাতালে। ময়না তদন্তের পর স্পষ্ট হবে, এটা খুন না আত্মহত্যা, জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানিয়েছে, দুপুরের দিকে হঠাৎ উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ হয়। আবাসনের লোকজন বাইরে এসে দেখেন, ওই মহিলার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে রয়েছে।

আরও পড়ুন-গ্রেফতার তিন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ী

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...