Friday, April 3, 2026

রাত ১০টায় বিহারের ফল এক নজরে

Date:

Share post:

রাতেও গণনা চলছে। কোভিড পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মানার ফলে বিহার বিধানসভা ভোটের ফলাফল স্পষ্ট হতে মধ্যরাত গড়িয়ে যাওয়ার সম্ভাবনা। রাত ১০ টার হিসেব অনুযায়ী, মোট ৪ কোটি ১০ লক্ষ ভোটের মধ্যে প্রায় ৩৫ লক্ষ ভোট গণনা এখনও বাকি। ফলে আসন বাড়া কমা হতেই থাকছে। বিশেষত এবার বহু আসনেই এনডিএ ও মহাজোটের মধ্যে ব্যবধান ৫০০ থেকে ১০০০ এর নীচে। তবে প্রবণতা বলছে, সরকার গড়তে পারে এডিএ।

রাত ১০ টা পর্যন্ত যা পরিস্থিতি তাতে মহাজোটের চেয়ে বেশ কিছুটা এগিয়ে সরকার গড়ার সম্ভাবনা বাড়ছে এনডিএর। বিজেপি-জেডিইউ জোট ১২৫ আসনে ও মহাজোট এগিয়ে ১১০ আসনে। একক বৃহত্তম দল হিসাবে উঠে আসছে তেজস্বী যাদবের নেতৃত্বাধীন আরজেডি। লালুর দলের প্রাপ্ত আসন এখনও পর্যন্ত ৭৫। আসনপ্রাপ্তির নিরিখে দ্বিতীয় বিজেপি এগিয়ে ৭৪। জেডিইউ ৪৩, কংগ্রেস ১৯ এবং বামেরা ১৬।

আরও পড়ুন- এগোচ্ছে মহাজোট, চাপ বাড়ছে গেরুয়া শিবিরের? ক্ষমতার আরও কাছে তেজস্বী !

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...