Saturday, June 27, 2026

তপসিয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেবে রাজ্য, ঘটনাস্থলে দাঁড়িয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ফের শহরে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার ঘটনা তপসিয়া এলাকার ২৪ নম্বর বাস স্ট্যান্ডের। আজ, মঙ্গলবার ভরদুপুরে তপসিয়া এলাকার এক বস্তিতে আগুন লাগে। নিমেষে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৫০টির বেশি ঝুপড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে দমকলের কমপক্ষে ১৫টি ইঞ্জিন। কিন্তু ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি। যদিও প্রাণহানির খবর নেই।

দমকল কর্মীদের পাশাপাশি এলাকার বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঝুপড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এলাকার রঙের কারখানাতেই প্রথমে আগুন লাগে। সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন- হরিয়ানার উপনির্বাচনে ফের ধরাশায়ী বিজেপির অলিম্পিয়ান প্রার্থী যোগেশ্বর দত্ত

এদিকে আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে ছুটে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে কথা বলেন। ঘটনাস্থলে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর থেকে এমন কথা শুনে কিছুটা হলেও আশ্বস্ত হন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

আরও পড়ুন- এগোচ্ছে মহাজোট, চাপ বাড়ছে গেরুয়া শিবিরের? ক্ষমতার আরও কাছে তেজস্বী !

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...