Saturday, June 27, 2026

হরিয়ানার উপনির্বাচনে ফের ধরাশায়ী বিজেপির অলিম্পিয়ান প্রার্থী যোগেশ্বর দত্ত

Date:

Share post:

প্রথমবারেও হয়নি, দ্বিতীয়বারেও হলো না।

হরিয়ানার বরোদা বিধানসভা উপনির্বাচনে ফের হেরে গেলেন প্রাক্তন অলিম্পিয়ান তথা বিজেপি ‘হেভিওয়েট’ প্রার্থী যোগেশ্বর দত্ত। নিজেদের শক্তঘাঁটি যথারীতি ধরে রাখতে সফল হলো কংগ্রেস। গত বছরও কংগ্রেস প্রার্থী প্রয়াত শ্রীকৃষণ হুডার কাছে হেরে গিয়েছিলেন যোগেশ্বর।

আরও পড়ুন : বিহারের চূড়ান্ত ফল জানতে মাঝরাত গড়াতে পারে, ধারনা নির্বাচন কমিশনের

মোদিজির “একান্ত সেবক” হিসাবে নিজের পরিচয় দিতে ভালোবাসেন যোগেশ্বর৷ সেই “একান্ত সেবক” যোগেশ্বর এবার হারলেন কংগ্রেসের ইন্দু রাজ নারওয়ালের কাছে। গেরুয়া শিবিরও হার স্বীকার করে নিয়েছে বলে জানা গিয়েছে।

রাজ্য বিজেপির সভাপতি ওমপ্রকাশ ধনকড় টুইট করে জানিয়েছেন, আগেও বরোদা আসন কংগ্রেসের ছিল। আমরা সুযোগ পেয়েও জিততে ব্যর্থ।

আরও পড়ুন : বিহারের গণনা-ট্রেন্ডে নজর কাড়ছে বামেরা, প্রভাব পড়বে বাংলার ভোটে

কংগ্রেস বিধায়ক শ্রীকৃষণ হুডার মৃত্যুর পর গত ৩ নভেম্বর এই আসনে উপনির্বাচন হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডার গড় বলে পরিচিত বরোদা কেন্দ্রে পদ্মফুল ফোটানো সহজ কাজ ছিল না। কিন্তু বিজেপি প্রাক্তন অলিম্পিয়ান যোগেশ্বর দত্তকে টিকিট দিয়ে এই কেন্দ্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যোগেশ্বরের জন্য ববিতা ফোগাট থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার পর্যন্ত সভা-মিছিল করেছিলেন। তবে লাভের লাভ কিছুই হল না।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...