Saturday, June 27, 2026

বিহারের গণনা-ট্রেন্ডে নজর কাড়ছে বামেরা, প্রভাব পড়বে বাংলার ভোটে

Date:

Share post:

বিহারের ফলগণনায় চমকপ্রদ ট্রেন্ড বাম- শিবিরের৷ এই প্রবণতা শেষ পর্যন্ত বামেরা ধরে রাখতে পারবে এখনই বলা সম্ভব নয়৷ তবে বেশি ভাবনা-চিন্তা না করেই বলা বলা যায়, এই প্রবনতা চমকে দিয়েছে৷

নির্বাচন কমিশন জানিয়েছে, বিহারের চূড়ান্ত ফল জানতে মাঝরাত পার হয়ে যেতে পারে৷ এই অবস্থায় বিহার নির্বাচনের ফল আন্দাজ করা মুশকিল হলেও অপ্রত্যাশিত ভাবেই লড়াই বহাল রেখেছে বামশিবির। বিহারের কমপক্ষে দু’ডজন আসনে বামেরা নীরবে ছুরি চালিয়ে দিয়েছে সব দলের ভোটবাক্সে৷ দেখা যাচ্ছে, CPIML ১৪ আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে CPI এবং CPM এগিয়ে রয়েছে যথাক্রমে ৩টি ও ২টি আসনে৷

আরও পড়ুন : বিহারে নজরকাড়া বাম, ২৯ আসনে লড়াইয়ে নেমে ২০ টিতে জয়ের পথে লাল শিবির

মাথায় রাখতে হবে বিহারের মোট ২৪৩ আসনের মাত্র ২৯টি আসনে বামেরা প্রার্থী দিয়েছিল। এই ট্রেন্ড যদি চূড়ান্ত ফলে প্রতিফলিত হয়, তাহলে শুধু বিহারেই নয়, বাংলার নির্বাচনেও নতুন ‘ভ্যাকসিন’ পাবে বামশিবির।

কারোই সম্ভবত অজানা নয়, বিহার ভোটে মহাজোটের আসন ভাগাভাগিতে বিস্তর টানাপোড়েন হয়েছে৷ শেষপর্যন্ত লালুপ্রসাদ যাদবের হস্তক্ষেপে তিন বাম দল, CPIML, CPIM এবং CPI যোগ দেয় RJD- কংগ্রেস জোটে এবং প্রার্থী দেয় যথাক্রমে ১৯ আসনে, ৪ আসনে এবং ৬ আসনে৷

এই ২৯ আসনে বামেরা নিজেদের অস্তিত্ব প্রমাণে সফল হলে পূর্ব ভারতের রাজনীতিতে হারিয়ে যাওয়া গুরুত্ব ফিরে পেতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ এবং এটাও ধরে নেওয়া হচ্ছে এই ফলের প্রভাব পড়বেই বাংলার একুশের ভোটে৷

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...