Sunday, May 31, 2026

স্থানীয় কারুশিল্পে সেজে উঠছে ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের নয়া টার্মিনাল

Date:

Share post:

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হচ্ছে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর।এমবিবি বিমানবন্দরের নতুন এই টার্মিনাল ভবনে বিশ্বের অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
ভারতবর্ষের মধ্যে এ বিমানবন্দরে হবে প্রথম বিমানবন্দর যেখানে স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে মানুষের স্ক্যানিং হয়ে যাবে। টার্মিনাল ভবনে কাজকর্ম পেপারলেস পদ্ধতিতে হবে।এছাড়াও থাকবে অত্যাধুনিক সব পরিষেবা ও ব্যবস্থা।

আরও পড়ুন- ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে দর্শক
স্থানীয় কারুশিল্পে সাজছে এই বিমানবন্দর। থাকছে প্রায় ৩০ হাজার বর্গমিটার এলাকা বিশিষ্ট নয়া টার্মিনাল, যাতে ১০০০ দেশীয় এবং ২০০ আন্তর্জাতিক বিমানের যাত্রীদের একসঙ্গে পরিষেবা দেওয়ার ব্যবস্থা থাকবে।
আগামী বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে চলেছে।কলকাতা, গুয়াহাটি-সহ সারা ভারতের সঙ্গে ত্রিপুরার যোগসূত্র তৈরি করে এই বিমানবন্দর।
ভৌগলিক অবস্থান অনুযায়ী ত্রিপুরার সঙ্গে ভারতের যোগাযোগ বৃদ্ধির সবচেয়ে বড় মাধ্যমই হল বিমান। সে কারণে গত কয়েক বছরে আগরতলার সঙ্গে বাকি ভারতের বিমানে যোগাযোগ ক্রমেই বেড়েছে।
গত তিন-চার বছর ধরে প্রায় ৪৩৮ কোটি টাকা ব্যয়ে, আরও বেশি এলাকা নিয়ে বর্তমান বিমানবন্দরের পাশেই তৈরি হচ্ছে আগরতলার নয়া বিমানবন্দর।
নতুন টার্মিনালের পুরোটাই সেজে উঠছে ত্রিপুরার স্থানীয় বাঁশের কারুশিল্প দিয়ে। উদ্দেশ্য, ত্রিপুরায় পা দিয়েই যাতে যাত্রীরা সবুজ ও ছোট ছোট পাহাড়ে ঘেরা রাজ্যটি সম্পর্কে মোটামুটি একটা ধারণা করতে পারেন। তার সঙ্গে থাকছে স্থানীয় লোকশিল্পীদের তৈরি নানা শিল্পকলা।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, সিঙ্গাপুর ওপেন জিতলেন সাত্ত্বিক-চিরাগ জুটি

২ বছরের অপেক্ষার অবসান। সিঙ্গাপুর ওপেন(Singapore Open) ব্যাটমিন্টন খেতাব জিতলেন সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি (Satwiksairaj Rankireddy and...

কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক স্থগিত, সোম-মঙ্গলের কর্মসূচি ঘোষণা

আক্রান্ত দলীয় কর্মীদের পাশে থাকতে এলাকায় রয়েছেন বিধায়করা। ফলে রবিবার কালীঘাটে ডাকা পরিষদীয় দলের বৈঠকে ৮০ জনের মধ্যে...

IPL: জনপ্রিয়তার মধ্যেই অশনি সংকেত! নিয়ম বদল চেয়ে বোর্ডকে বার্তা সচিনের

বর্তমানে বিশ্বে জনপ্রিয়তম ক্রিকেট লিগ আইপিএল(IPL)। প্রতি বছরই এই লিগের জনপ্রিয়তার গ্রাফ পাল্লা দিয়ে বাড়ছে। তবে বিপুল জনপ্রিয়তার...

রাজ্যে ৪টি নতুন স্মার্ট সিটি গড়ার পরিকল্পনা! উত্তরবঙ্গেও হবে নতুন শহর

পশ্চিমবঙ্গে চারটি নতুন 'স্মার্ট সিটি' (Smart City) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করছে রাজ্য সরকার। এই প্রস্তাবিত শহরগুলির তালিকায়...