Tuesday, June 23, 2026

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ দিয়েই ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে দর্শক

Date:

Share post:

ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। এবার উঠতে চলেছে ক্রিকেট স্টেডিয়ামে দর্শক প্রবেশের নিষেধাজ্ঞা।
লকডাউন পর্ব কাটিয়ে আনলক পর্ব চালু হয়ে গিয়েছে। কিন্তু কোনও স্টেডিয়ামেই দর্শক প্রবেশের অনুমতি মেলেনি। অবশেষে সেই বাধা কাটতে চলেছে, অ্যাডিলেডে আসন্ন ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দিন-রাতের ক্রিকেট ম্যাচটির হাত ধরে।

আজ, মঙ্গলবার অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এই বিষয়টি ঘোষণা করেছে। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে আইসিসি ৫০ শতাংশ আসন ভর্তি করে এই ম্যাচ অনুষ্ঠিত করতে চলেছে। অর্থাৎ, সর্বাধিক ২৭ হাজার দর্শক এই ম্যাচ দেখার ছাড়পত্র পেতে চলেছেন। আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে এই টেস্ট। যদিও এর আগে বেশ কয়েকটি ফুটবল ম্যাচে পরীক্ষামূলকভাবে দর্শকরা প্রবেশ করতে পেরেছে। কিন্তু করোনা আবহে এই প্রথম ক্রিকেট স্টেডিয়াম সেই পদক্ষেপ গ্রহণ করছে। স্বাভাবিক ছন্দে ফিরছে বাইশ গজের লড়াই।

আরও পড়ুন-বাইডেনকে শুভেচ্ছা বার্তা নয় পুতিনের, জয় মানতে নারাজ চিন

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...