Saturday, June 13, 2026

বাইডেনকে শুভেচ্ছা বার্তা নয় পুতিনের, জয় মানতে নারাজ চিন

Date:

Share post:

সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিরা শুভেচ্ছা জানিয়েছেন জো বাইডেন কে। কিন্তু আমেরিকা নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে নারাজ দুই দেশ। চিন আগেই জানিয়েছিল, বাইডেনের জয়ী হওয়ার খবর তারা মানছে না। একই সুর এবার শোনা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলাতেও।

উল্লেখ্য, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর প্রথমে শুভেচ্ছা জানিয়েছিলেন পুতিন। কিন্তু বাইডেনের ক্ষেত্রে তা হলো না। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দমিত্রি পেসকোভ বলেন, ‘‘রাশিয়ার মনে হচ্ছে, এটা শুভেচ্ছা জানানোর সঠিক সময় নয়।’’ এদিকে বাইডেনের জয় মানতে চাইছে না চিন। কোনও শুভেচ্ছা বার্তা দেয়নি বেজিং। সোমবার যখন বিশ্বের সব দেশ থেকে অভিনন্দন জানানো হয়েছে বাইডেন ও কমলা হ্যারিসকে, তখনও চিনের দাবি, ফলাফল এখনও বাকি। তাই জয়ের জন্য বাইডেনকে আনুষ্ঠানিক অভিনন্দন জানানো হচ্ছে না। শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ত্রুটি ও কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন, সে কথাও মনে করিয়ে দিয়েছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন।

প্রসঙ্গত, ২৭০-এর ম্যাজিক টপকে আমেরিকায় জয়ী হয়েছেন জো বাইডেন। ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা পেয়েছেন জো বাইডেন। কিন্তু ব্যতিক্রম রাশিয়া এবং চিন। ইতিমধ্যেই বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের অভিনন্দন বার্তা আসার পালা প্রায় শেষ। কিন্তু রাশিয়া এবং চিন সেই সৌজন্য দেখাল না।

আরও পড়ুন:হাইড্রোজেন পার অক্সাইডে শুল্কারোপ : ডব্লিউটিও-তে পাকিস্তানের বিরুদ্ধে ‘নালিশ’ জানাবে এই দেশ

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...