Saturday, June 13, 2026

‘জয় ভারত মাতা’ বললেন শুভেন্দু, কী কী বললেন না?

Date:

Share post:

নন্দীগ্রামের সভা থেকে আপাতদৃষ্টিতে রাজনীতির কথা না বললেও বাস্তবে বড়সড় রাজনীতিই করেছেন শুভেন্দু অধিকারী।

“বিশ্ব বাংলা সংবাদ” আগেই বলেছিল ১০ নভেম্বর বড় কোনো ঘোষণা করবেন না শুভেন্দু। শুধু লোকবল দেখাবেন। গত কদিন ধরে বাংলাজুড়ে পোস্টার এবং এদিন জমায়েতে তিনি সেটাই বুঝিয়েছেন।

ভাষণের মধ্যে স্পষ্ট বুঝিয়েছেন তিনি ক্ষুব্ধ। সামনে বড় যুদ্ধের পথে যাচ্ছেন।
শেষে ” ভারত মাতার জয়” বলে ইঙ্গিতবাহী জল্পনা বাড়িয়েছেন।
রাজনৈতিক বড় ঘোষণার আগে সময় নিচ্ছেন। ঘর গুছিয়ে সমীকরণের সেতুবন্ধন করছেন।

এখন দেখার বিষয় হল নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে সভায় শুভেন্দু কী কী বলেননি।

1) তৃণমূল কংগ্রেসের নাম উচ্চারণ করেননি।

2) রাজ্য সরকার বা তাঁর মন্ত্রিত্বের কথা বলেননি।

3) নন্দীগ্রাম আন্দোলনের প্রশ্নে শুভাপ্রসন্ন থেকে পল্লব কীর্তনিয়ার নাম বললেও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করেননি। নেত্রী যে আন্দোলনে ছিলেন, কার্যত ভাষণে সেটাই মুছে দিতে চেয়েছেন শুভেন্দু।

আরও পড়ুন:নন্দীগ্রামের মঞ্চ থেকে ভোটযুদ্ধের দামামাই বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী

4) তিনি তৃণমূলেই থাকবেন, একবারও বলেননি। বরং বলেছেন কোন পথে চলবেন, আগামীদিন বলবেন।

ফলে শুভেন্দু কী কী বলেছেন, তা নিয়ে যেমন চর্চা চলছে; তেমনই শুভেন্দু কী কী বলেননি, তা নিয়ে চর্চা আরও বেশি।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...