Saturday, April 4, 2026

আত্মনির্ভর ভারত অভিযান ৩.০: কর্মসংস্থানের ঘোষণা নির্মলার

Date:

Share post:

বৃহস্পতিবার আত্মনির্ভর ভারত অভিযান ৩.০ এর ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এদিন অর্থমন্ত্রী দাবি করেন, মহামারি পরিস্থিতিতেও ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। বেড়েছে জিএসটি আদায়ের পরিমাণ। এদিনের সাংবাদিক বৈঠকে ১২টি ক্ষেত্রের বিশেষ প্যাকেজ এর ঘোষণা করেছেন নির্মলা সীতারমন।


তথ্য দিয়ে তিনি এদিন জানিয়েছেন, চলতি বছরে জিএসটি আদায় হয়েছে অন্তত ১.০৫ লক্ষ কোটি টাকা। তিন তৃতীয় ত্রৈমাসিকে আর্থিক আদায় আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তাঁর মতে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক যখন বলছে ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার সামনে দাঁড়িয়ে আছে ভারত, সেই সময়েই নির্মলার বক্তব্য। যা নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু করেছেন বিরোধীরা।

এদিন বিশেষ কিছু ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি জানিয়েছেন,

◾ পিএফ খাতে সংস্থা এবং কর্মী উভয়ের তরফেরই ১২ শতাংশ টাকা সরকার ভর্তুকি হিসেবে দেবে ২ বছর। তবে সংস্থার কর্মী সংখ্যা অন্তত ১০০০ হতে হবে। ১৫ হাজারের কম বেতন পান এমন কর্মীদের জন্যও এই ভর্তুকি প্রযোজ্য।

◾ কৃষকদের সার এবং কীটনাশক কেনার জন্য ভর্তুকি হিসেবে সরকার খরচ করবে ৬৫ হাজার টাকা।

◾ ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত ক্ষুদ্র মাঝারি ও অতিক্ষুদ্র শিল্পের জন্য ৩ লক্ষ কোটি টাকার ঋণ গ্যারেন্টি বাড়ানো হয়েছে।

◾ প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তৈরি হবে ১৮ লক্ষ নতুন বাড়ি । ৭৮ লক্ষ কর্মসংস্থান বাড়বে প্রধানমন্ত্রী আবাস যোজনায়।

আরও পড়ুন:সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নীতীশ কুমারের

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...