Saturday, April 4, 2026

দিনব্যাপী হুমায়ূন স্মরণ, বিকেলে বিরতিহীন ‘কৃষ্ণপক্ষ’

Date:

Share post:

কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের ৭২তম জন্মবার্ষিকী শুক্রবার (১৩ নভেম্বর)। আর এই বিশেষ দিনকে ঘিরে বরাবরই দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করে চ্যানেল আই।

করোনার কারণে এবার জনসমাগম না হলেও দিনব্যাপী টেলিভিশনে প্রচার হবে নানা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় এদিন সন্ধ্যায় দেখানো হবে তার উপন্যাস অবলম্বনে নির্মিত ছবি ‘কৃষ্ণপক্ষ’।

চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল ৫টায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিটি দেখানো হবে। মেহের আফরোজ শাওন পরিচালিত দুটি বিভাগে জাতীয় পুরস্কার পাওয়া এ চলচ্চিত্রটির প্রধান চরিত্রে আছেন রিয়াজ ও চিত্রনায়িকা মাহি। এছাড়া অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ,তানিয়া আহমেদ, মৌটুসী বিশ্বাস, আজাদ আবুল কালাম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আখন্দ ও ফারুক আহমেদ।

এছাড়া এদিন সকাল ১১টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের স্টুডিও থেকে দেখানো হবে ভার্চুয়াল ‘হুমায়ূন মেলা’। এতে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান। আরো থাকবে নৃত্য, আবৃত্তি পাঠ, স্মৃতিচারণ ইত্যাদি

আরও পড়ুন- গার্ড অফ অনার থেকে উপাচার্যদের অনুপস্থিতি- ফের রাজ্যের বিরুদ্ধে ক্ষুব্ধ রাজ্যপাল

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...