Friday, April 3, 2026

‘গো ব্যাক মোদি’ পোস্টার জেএনইউ-তে, ক্যাম্পাসে স্বামীজীর মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

“দুনিয়ার সামনে ভারতের পরিচয় করিয়েছেন স্বামী বিবেকানন্দ।” সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র জেএনইউ-তে স্বামীজির মূর্তি উন্মোচন অনুষ্ঠানে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুধু তাই নয়, স্বামীজীর এই মূর্তি সবাইকে প্রেরণা জোগাক, সাহস দিক বলেও মন্তব্য করেছেন মোদি।

বৃহস্পতিবার সন্ধে ভার্চুয়ালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দের মূ্র্তি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন সকাল থেকেই ক্যাম্পাসে বিক্ষোভের আঁচ লক্ষ্য করা গিয়েছিল। দুপুর থেকেই চোখে পড়ছে ‘গো ব্যাক মোদি’ পোস্টার। পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছে গোটা ক্যাম্পাস চত্বর। পোস্টারে ‘নরেন্দ্র মোদি গো ব্যাক’ স্লোগান ছাড়াও ‘শিক্ষা-বিরোধী’, ‘ছাত্র-বিরোধী’ মোদি সরকারের বিরুদ্ধে এই জমায়েতের ডাক দেওয়া হয়।

সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র হয়ে ওঠে দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের কোথাও এদিন বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ” দেশ তখনই আত্মনির্ভর হতে পারবে, যখন চিন্তাধারা আত্মনির্ভর হবে। জেএনইউ এমন এক শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রাজনীতি নিয়ে আলোচনা হয়, বিতর্ক হয়। এদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-পড়ুয়াদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমাদের দেশে বহু ভাবধারা এসে মিলিত হয়েছে। সেখান থেকে জন্ম নিয়েছে নতুন ভাবধারা। রসবোধকে বাঁচিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে সেটা যেন কোনওভাবেই হারিয়ে না যায়।”

প্রসঙ্গত, ক্যাম্পাস চত্বরে এই মূর্তি তৈরির বিরোধিতা করেছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। ছাত্রদের সাফ কথা, “আমরা স্বামী বিবেকানন্দের ভাবনা চিন্তার পরিপন্থী নই। কিন্তু যে পরিমাণ অর্থই মূর্তি তৈরি করতে খরচ করা হয়েছে তার বিরোধিতা করছি আমরা। শিক্ষাখাতে বরাদ্দ বাড়ায়নি সরকার। কিন্তু শিক্ষাখাতে খরচ বেড়েছে।”

আরও পড়ুন- ভারতে ফিরছে পাবজি! খুশি নেটিজেনরা

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...