Wednesday, June 24, 2026

IPL খেলে সোনা-দানা নিয়ে ফিরছিলেন, মুম্বই বিমানবন্দরে আটক ক্রুনাল পান্ডিয়া

Date:

Share post:

বিড়ম্বনার মুখে পড়তে হল মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুণাল পান্ডিয়াকে। পরিমাণের তুলনায় বেশি সোনা নিয়ে দুবাই থেকে দেশে ফেরায় তাঁকে আটক করেছেন ডিআরআই আধিকারিকরা।

গোটা মুম্বই ইন্ডিয়ান্স টিমের সঙ্গেই দেশে ফিরছিলেন ক্রুণাল। মুম্বইয়ের ছত্রপতি শিবাজী এয়ারপোর্টে নামতেই তাঁকে আটক করেন শুল্ক দপ্তর বা ডিআরআইয়ের কর্তারা। কারণ ক্রুনালের কাছে যতটা পরিমাণ সোনাদানা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছিল, তা অনুমতিযোগ্য পরিমাণের চেয়ে বেশি। অর্থাৎ, যতটা পরিমাণ সোনা এবং অন্যান্য মূল্যবান দ্রব্য ক্রুণালের কাছে থাকার কথা, তার থেকে অনেকটাই বেশি ছিল। এরপরই তাঁকে জেরার মুখে পড়তে হয়। কোথা থেকে ওই সোনা এবং সামগ্রী কিনেছেন সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ক্রিকেটারকে।

আরও পড়ুন- ‘গো ব্যাক মোদি’ পোস্টার জেএনইউ-তে, ক্যাম্পাসে স্বামীজীর মূর্তি উন্মোচন প্রধানমন্ত্রীর

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...