Saturday, April 4, 2026

সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ নীতীশ কুমারের

Date:

Share post:

সপ্তমবারের জন্য বিহারের মসনদে বসতে চলেছেন নীতিশ কুমার। আগামী সোমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। সূত্রের খবর, বুধবার রাতে জেডিইউ- এর কোর কমিটির বৈঠক ছিল। ওই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মন্ত্রিসভা গঠন নিয়ে প্রাথমিক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

সূত্রের খবর, চলতি বছর গান্ধিময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হবে না। ভাইরাসের কারণে অনুষ্ঠানটি আয়োজিত হতে পারে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। মোদি ম্যাজিক বিহারে জয় এনেছে। এমনটাই মনে করছে এনডিএ জোট।

এনডিএ জোট মনে করে, বিহারে জয় এনেছে মোদি ম্যাজিক। ফলে বিজেপির তরফে শপথগ্রহণের দিন প্রধানমন্ত্রীকে বিহারে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক ভাবে সমস্ত শরিক দলের সঙ্গে নীতিশ কুমার কথা বলেছেন। স্থির হয়েছে, মোট ৩৬ জন সদস্যের মন্ত্রীসভা তৈরি হতে পারে। এর মধ্যে ২২ জন মন্ত্রীই থাকবেন বিজেপি থেকে ১২ জন থাকবেন বিজেপি থেকে। ভিআইপি ও হ্যাম থেকে আসবেন একজন করে সদস্য।

বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায় জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। সেক্ষেত্রে মন্ত্রীসভায় তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে বিজেপি শিবিরেরই। তবে নীতীশকে মন্ত্রীসভা চালানোর ক্ষমতা দিতে চাইছে বিজেপি শিবির।

আরও পড়ুন:আমরা জনতার হৃদয়ে আর নীতীশ পেছনের দরজা দিয়ে মুখ্যমন্ত্রী: তেজস্বী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...