Saturday, March 21, 2026

শুভেন্দু অধিকারীর পোস্টার ঘিরে রাজনৈতিক মহলে চাপানউতোর

Date:

Share post:

বৃহস্পতিবার হুগলি জেলার বলাগড় বিধানসভার বলাগড় ব্লক জুড়ে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে বিভিন্ন জনবহুল এলাকায়। সবথেকে বড় বিষয় হলো জিরাটের বলাগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে শুভেন্দু অধিকারীর পোস্টার লাগানো হয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এই নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

তৃণমূল কংগ্রেসের বলাগড় ব্লক সভাপতি নবীন গাঙ্গুলী বলেন ১৯৯৮ সালের দল গঠন হওয়ার পরে কোনো অনুগামী বলে কথা ছিল না। শুভেন্দু অধিকারী দলের নেতা তিনি উচ্চ পদস্থ তৃণমূল দলের একজন লিডার। বলাগড় বিধানসভা যখন আবার ঘুরে দাঁড়াতে চাইছে সেই সময় বিরোধীরা এই কাজ করতে পারে বলে তার অনুমান।

অন্যদিকে বিজেপি নেতা নেপাল দাস বলেন, ” তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গেছে। পাশাপাশি তাঁর ভাইদেরও মাথা খারাপ হয়ে গেছে। নবনিযুক্ত ব্লক সভাপতির নবীন গাঙ্গুলী সবেমাত্র নতুন পদ পেয়েছে তারই মধ্যে মাথা খারাপ হয়ে গেছে তার। এরকম নোংরা রাজনীতি ভারতীয় জনতা পার্টি করেন না। এটা তৃণমূল দলেরই একটা নোংরা রাজনীতি। বিজেপি দলের একটা ভাঙ্গন ধরাতে চেস্টা করছে। ”

আরও পড়ুন : ‘মেদিনীপুর কখনও মাথা নত করেনি, ওরা দেখবে আর কাঁদবে’, ঘাটালের মঞ্চে সরব শুভেন্দু

নবীন গাঙ্গুলী সদ্য নবনির্বাচিত হয়ে ব্লক সভাপতির দায়িত্ব পেয়েছে এমনও হতে পারে যে তার দিকে আঙ্গুল উঠতে পারে এরকম একটা ইঙ্গিত দিলেন বিজেপি নেতা নেপাল দাস।

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...