নারী সুরক্ষায় কলকাতা পুলিশের নয়া উদ্যোগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

নারী সুরক্ষা ও নিরাপত্তাকে ((Women safety and security) গুরুত্ব দিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। আগেই শহরে ২০টি ‘পিঙ্ক বুথ’ করার চিন্তাভাবনা করা হয়েছিল। যেখানে ডিউটিতে থাকবেন শুধুই মহিলা পুলিশকর্মীরা। যে কোনও বিপদে মহিলাদের পাশে থাকবে বিশেষ পিঙ্ক টিম। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এই বুথ উদ্বোধন করলেন কলকাতা পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকেরা। এই উদ্যোগ শনিবার থেকে কার্যকর হতে চলেছে। কলকাতা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এদিন তিনি লিখেছেন, ''গর্বের সাথে জানাচ্ছি যে, আমাদের শহরের নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কলকাতা পুলিশ আজ থেকে দুটি উদ্যোগ চালু করছে। প্রথমত, শহরের গুরুত্বপূর্ণ মোড়ে বেশ কয়েকটি সম্পূর্ণ মহিলা-চালিত পিঙ্ক বুথ চালু করা হবে এবং আজ থেকে এই বুথ সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চালু থাকবে। শহরের মহিলারা এই বুথগুলিতে যেকোনো সহায়তার জন্য সরাসরি কলকাতা পুলিশের মহিলা অফিসারদের সাথে যোগাযোগ করতে পারবেন।
দ্বিতীয়ত, আজ সন্ধ্যা থেকে, বেশ কয়েকটি 'শাইনিং' (আমি নামকরণ করেছি) সম্পূর্ণ মহিলা-চালিত মোবাইল টহলদারি টিম রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত ডিউটিতে থাকবে। ই.এম. বাইপাস এবং রাতের বেলায় কর্মরত মহিলাদের ব্যবহৃত রাস্তাগুলিতে টহল দেবে এই টিম। রাতভর থাকবে নজরদারি। কলকাতা বেশ কয়েক বছর ধরে দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে চিহ্নিত হয়েছে এবং আমি নিশ্চিত যে এই দুটি অনন্য নতুন উদ্যোগ সেই ধারা বজায় রাখতে সাহায্য করবে।''
প্রসঙ্গত, কলকাতার ১০টি ট্রাফিক ও পুলিশ ডিভিশনে দু’টি করে পিঙ্ক বুথ থাকবে। শহরের ব্যস্ততম ও জরুরি মোড়ে এই বুথগুলি থাকবে। প্রতিটি বুথে এক মহিলা অফিসার-ইন-চার্জ ও তাঁর নেতৃত্বে ৩ থেকে ৫ জন মহিলা পুলিশকর্মী থাকবেন। রাতভর চলবে নজরদারি ও টহলদারি। এদিন পাঁচটি গাড়ি উদ্বোধন করে পুলিশ। কলকাতা পুলিশের শক্তি বাহিনীর নাম বদলে করা হল ‘শাইনিং’। সেই নামেই স্টিকার লাগানো পাঁচটি গাড়ি পথে নামানো হয়েছে। - - - - - - -Proud to share that, for further increasing the safety and confidence of women in our city, Kolkata Police is launching two more initiatives from today.
First, several all-women Pink Booths at key city intersections will be commissioned and be operational from evening to… — Mamata Banerjee (@MamataOfficial) February 28, 2026
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

শিরোনাম
শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
Just now

শিরোনাম
টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
15h ago

শিরোনাম
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
19h ago

শিরোনাম
আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
21h ago

শিরোনাম
রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
23h ago

শিরোনাম
কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
1d ago
More from শিরোনাম
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago
