Tuesday, June 23, 2026

‘পালটি’ খেলেন নীতীশ, ‘ওকথা আমি বলিনি’

Date:

Share post:

দ্রুত নিজের রাজনৈতিক অবস্থান বদলে দীর্ঘদিন ধরেই সিদ্ধহস্ত তিনি৷

এবার নিজের কথাও বদলে দিলেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী পদের অন্যতম দাবিদার নীতীশ কুমার। তাঁর দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

বিহার ভোটের প্রচারের শেষভাগে পূর্ণিয়ায় এক সভায় নিজের রাজনৈতিক জীবন নিয়ে জল্পনা তৈরি করে নীতীশ কুমার বলেছিলেন, ‘‘আজ নির্বাচনের শেষ দিন। এটাই আমার শেষ নির্বাচন। শেষ ভাল তো সব ভাল।’’ নীতীশ কুমারের এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, নিজের গ্রহণযোগ্যতা কমেছে বুঝেই কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন নীতীশ? নাকি ‘সিমপ্যাথি- ভোট’ই তাঁর লক্ষ্য ?

আরও পড়ুন:কপিরাইট আইনের গেরোয় অমিত শাহের টুইটার অ্যাকাউন্টও!

এই বক্তব্য থেকে পুরোপুরি ‘ইউ-টার্ন’ করে নীতীশ এবার জানালেন, “এই তাঁর শেষ নির্বাচন, এমন মন্তব্য কখনই তিনি করেননি৷ রাজনীতি থেকে অবসর নেওয়ার কোনও ভাবনাও তাঁর নেই৷ তাঁর জোরালো দাবি, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।
বিহারে ভোট পর্ব শেষ৷ ফের সরকার গড়ার অধিকার পেয়েছে এনডিএ৷ ওই সরকারের মুখ হবেন ফের নীতীশই, এমন জানিয়ে দিয়েছে বিজেপিও৷ আর তারপরই পরিকল্পনামাফিক নিজের মন্তব্য থেকে সরে গেলেন তিনি৷ নিয়ে সাফাই দিয়েছেন নীতীশ ৷ তিনি বলেছেন, ‘‘এক বারও বলিনি অবসর নেব। প্রত্যেক নির্বাচনের আগে শেষ যে প্রচারসভায় যাই, বরাবর সেখানে একটাই কথা বলি, শেষ ভাল তো সব ভাল। আমার বক্তৃতা ভাল করে শুনলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
নীতীশের এই অবস্থান বদল নিয়ে আরজেডি ফের বলেছে, মানুষের সহানুভূতি কুড়োতেই নীতীশ ওই মন্তব্য করেছিলেন। এখন অস্বীকার করছেন৷

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...