Saturday, April 4, 2026

‘রামমন্দির ট্রাস্ট’ বেআইনি-বিভাজন মূলক, কেন্দ্রকে আইনি নোটিস নির্বাণী আখড়ার

Date:

Share post:

অযোধ্যা মামলায় আদালতের রায়ের পর রাম মন্দিরের ভূমিপুজো সম্পন্ন হয়েছে মাস তিনেক আগে। মন্দির নির্মাণের কাজও চলছে জোরকদমে এহেন সময়ই এবার রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল নির্বাণী আখড়া। তাদের দাবি, হিন্দুদের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা চলছে। রাম মন্দির রাষ্ট্রের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রককে আইনি নোটিস পাঠাল ওই আখড়া।

নির্বাণী আখড়ার তরফে অভিযোগ তোলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনে রাম মন্দির ট্রাস্টটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রককে এ বিষয়ে চিঠি লিখেছেন আখড়ার প্রধান মহন্ত ধর্মদাস। তার অভিযোগ অযোধ্যাতে যে রাম মন্দির ট্রাস্ট গঠিত হয়েছে তা বেআইনি ও স্বেচ্ছাচারী এবং সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিপন্থী। আগামী দু’মাসের মধ্যে শীর্ষ আদালতের রায় মেনে ট্রাস্ট সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ না করলে আরও বৃহত্তর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে নোটিসে। স্বাভাবিকভাবেই রাম মন্দির ইস্যুতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:সচেতনতার বার্তা দিয়ে রাজ্যবাসীকে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাম মন্দির ট্রাস্টকে যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না এ বিষয়ে আরও স্পষ্ট বার্তা দিয়ে ধর্মদাস আরও বলেন, ১৯৪৯ সাল থেকে এই মামলার সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে ওই ট্রাস্টের সদস্য করা উচিত ছিল কিন্তু তা করা হয়নি। ১৯৮৯ সালের পর থেকে যারা এই আন্দোলনে যুক্ত হয়েছেন তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর থেকেই প্রমাণিত হয় সরকার রাজনৈতিকভাবে তাদের সঙ্গে যারা যুক্ত তাদেরকে প্রাধান্য দিয়েছে। রাজনৈতিক জায়গা থেকেই হিন্দুদের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...