Monday, June 22, 2026

সচেতনতার বার্তা দিয়ে রাজ্যবাসীকে কালীপুজো-দীপাবলির শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ দীপান্বিতা কালীপুজো। গোটা দেশবাসীর মতোই এই আলোর উৎসবে মেতে ওঠে রাজ্যবাসী। তবে এবার করোনা আবহের মধ্যে উৎসবের জৌলুস কমেছে অনেকটাই। নেই আড়ম্বর। নেই আতসবাজির রোশনাই, শব্দবাজির তাণ্ডব।
কঠিন মহামারি পরিস্থিতির মধ্যে বিধিনিষেধ মেনেই আলোর উৎসবে পালন করবেন রাজ্যের মানুষ। কলকাতা হাইকোর্টের রায়ে এবার বাজি বিক্রি ও ফাটানো নিষিদ্ধ। তাই নিউ নর্মাল পরিস্থিতিতে এবারের কালীপুজো বেশ কিছুটা অন্যরকম। দুর্গাপুজোর মত কালীপুজোতেও থাকছে না দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের অনুমতি।

আরও পড়ুন : সকাল থেকে দক্ষিণেশ্বরে ভক্তদের ভিড়, পিপিই পরেই মায়ের আরাধনা পুরোহিতদের

আজ, শনিবার কালীপুজো ও দীপাবলি উপলক্ষে সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে বাংলা ও হিন্দি, দুই ভাষাতেই শুভেচ্ছা জানান দেখা যায় মুখ্যমন্ত্রী। সকলের সুস্থতা কামনা করেন তিনি।

আরও পড়ুন : কলকাতার এই মন্দিরে মা কালীকে চাউমিন-চিলি চিকেনের ভোগ দেওয়াই রীতি

অন্যদিকে টুইটার হ্যান্ডলে মুখ্যমন্ত্রী লেখেন, “সকলকে জানাই কালী পুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন, কিন্তু দূরত্ববিধি মেনে। মাস্ক পরুন, সাবধানে থাকুন।”

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...