Thursday, June 11, 2026

মৃত্যুর কাছে পরাজিত ‘অপরাজিত অপু’

Date:

Share post:

প্রয়াত কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। রবিবার ১২:১৫ নাগাদ বেলভিউ ক্লিনিকের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়। ৮৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষীয়ান অভিনেতা। ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ৪০ দিন লড়াইয়ের পর শেষ হলো তাঁর। তিনি রেখে গেলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায় ও দুই পুত্র কন্যা সৌগত এবং পৌলমীকে।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারিতে কলকাতায় জন্ম হয় ‘অপু’র। তাঁর ছেলেবেলা কেটেছে কৃষ্ণনগরে। এরপর হাওড়া জেলা স্কুলে ভর্তি হন তিনি। সিটি কলেজ থেকে বাংলায় গ্রাজুয়েশন করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ করেন তিনি।

১৯৫৯ সালে অপুর সংসার দিয়ে সিনেমায় প্রবেশ। প্রায় ৩০০-র বেশি সিনেমা করেন তিনি। ২০০৪ সালে পদ্মভূষণে সম্মানিত হন তিনি। ২০০৬ সালে পদক্ষেপ ছবির জন্য জাতীয় পুরষ্কার পান অভিনেতা। ২০১১ সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পান তিনি। ফ্রান্সের সর্বোচ্চ জাতীয় সম্মান লিজিয়ঁ দ্য নর সম্মান পান ২০১৮ সালে। সত্যজিৎ রায়ের ১৪টি ছবিতে অভিনয় করেছেন। ২০১২ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরষ্কার পান। ২০১৭ সালে বঙ্গবিভূষণ সম্মানে সম্মানিত করে পশ্চিমবঙ্গ সরকার।

আরও পড়ুন-দীপাবলির আনন্দে মাতলেন মহারাজ

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...