Thursday, June 11, 2026

সিগন্যাল ভেঙে ধাক্কা গাড়ির, মহিলার মৃত্যুতে ধুন্ধুমার কাদাপাড়ায়

Date:

Share post:

ফের দুর্ঘটনা শহরের রাস্তায়। এদিন ভোরে এক মহিলা বাইপাসের কাদাপাড়ার রাস্তা পার হচ্ছিলেন। বাইপাসের রাস্তা পার করছিলেন তিনি। সেই সময় সিগন্যাল ভেঙে চালক গাড়ি নিয়ে এগিয়ে আসে। ওই মহিলাকে ধাক্কা মারে। এবং ঘষতে ঘষতে বেশ কিছুটা রাস্তায় নিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই মহিলার।

রবিবার ভোর ৫ টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় এক মহিলাকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই মহিলার। ঘটনাটি ঘটেছে বাইপাসের কাদাপাড়া এলাকায়। ওই মহিলা কাদাপাড়ার দিক থেকে সল্টলেকের দিকে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়। পুলিশ এসে গাড়ির চালককে আটক করে। প্রায় ২.৩০ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে অবরোধ তুলে দেয়।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মহিলার। প্রত্যক্ষদর্শীদের কথায়, সিগন্যাল হওয়ার পরই রাস্তা পার হচ্ছিলেন ওই মহিলা। সে সময় সিগন্যাল ভেঙে গাড়ি নিয়ে এগিয়ে আসে চালক। ধাক্কা দেওয়ার পর গতি সামলাতে বেগ পেতে হয় চালককে। ততক্ষণে বেশ কিছু রাস্তা ওই মহিলাকে চাকার সঙ্গে জড়িয়ে ঘষতে ঘষতে নিয়ে যায় গাড়ি। এরপর গাড়ি ধাক্কা দেয় রাস্তার ধারের গার্ডরেলে। ঘটনায় জখম চালক সহ আরও দুই। কীভাবে ঘটেছে এই দুর্ঘটনা, খতিয়ে দেখতে সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ।

আরও পড়ুন-নিয়ন্ত্রণরেখায় ন্যক্কারজনক হামলা পাকিস্তানের, পাক কূটনীতিকদের ডেকে পাঠাল ভারত

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...