Thursday, June 25, 2026

স্মিথের হুঙ্কারে বিচলিত নন বুমরা-শামিরা

Date:

Share post:

ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই যশপ্রীত বুমরাদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন স্টিভ স্মিথ।
যদিও আসন্ন টেস্ট সিরিজে বুমরা-শামিরা কি শর্ট বলেই কাবু করবেন স্মিথকে?
অস্ট্রেলীয় ব্যাটসম্যান কিন্তু জানিয়ে দিচ্ছেন, শর্ট বলের মোকাবিলায় তিনি তৈরি। স্মিথ মনে করেন, বিপক্ষ বোলারেরা তাঁকে অতিরিক্ত শর্ট বল করলে তাতে অস্ট্রেলিয়ারই সুবিধে হয়ে যাবে।
এরই পাশাপাশি,
সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট কোহলিকে বার্তা দিয়ে রাখলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইন। বলে দিলেন, বিরাট তাঁর কাছে আলাদা কোনও চরিত্র নন। বিরাট তাঁর কাছে আর পাঁচ জন ক্রিকেটারের মতোই। পেইন আরও জানিয়েছেন, বিরাটকে ঘৃণা করতেই পছন্দ করেন তাঁর দেশের সমর্থক ও ক্রিকেটারেরা।
পেইন বলেছেন, ‘‘জানি না কেন বিরাটকে নিয়ে এত প্রশ্ন করা হয় আমাকে। ও আমার কাছে আর পাঁচজন ক্রিকেটারেরই মতো। ওর সঙ্গে কোনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সত্যি নেই। টস ও ম্যাচের সময়েই যা দেখা-টেখা হয়।”
বিরাটের ব্যাটিংয়ে মুগ্ধ হলেও পেইন জানিয়ে দিচ্ছেন, অস্ট্রেলীয়রা তাঁকে ঘৃণা করতেই বেশি পছন্দ করেন। তার এই মন্তব্যে অবাক হচ্ছেন না কেউই। পুরোটাই দ্বৈরথ শুরুর স্ট্রাটেজি বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...