Saturday, April 4, 2026

চূড়ান্ত দায়িত্বহীনতা! স্যোশাল মিডিয়ায় সৌমিত্রকে নিয়ে এ কী লিখলেন অনুপম হাজরা?

Date:

Share post:

চূড়ান্ত দায়িত্বহীনতা। হাসপাতাল কর্তৃপক্ষ, শুভানুধ্যায়ী, গুণমুগ্ধরা যখন মিরাকেলের আশ্রয় প্রার্থনা করছেন। তখন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ অনুপম হাজরা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘মৃত্যু সংবাদ’ শুনে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন বেলভিউ হাসপাতাল সূত্রে শেষ মেডিক্যাল বুলেটিন অনুযায়ী, বর্ষীয়ান অভিনেতার শারীরিক পরিস্থিতি নিয়ে হতাশ চিকিৎসকরা। মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে গিয়েছেন বাঙালির প্রিয় ফেলুদা।

এই পরিস্থিতি থেকে শুভানুধ্যায়ীদের প্রার্থনা মিরাকেল ঘটাতে পারে বলে এখনো আশা চিকিৎসকদের। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু, রাতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “বাবা ভালো নেই”। আর এই পরিস্থিতিতে কোনো সরকারি ঘোষণা বা হাসপাতাল সূত্রে পাওয়া খবর ছাড়াই বিজেপি নেতা অনুপম হাজরা জানিয়ে দিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই।

কীসের ভিত্তিতে, কোনও সূত্র ছাড়া এ কথা তিনি ঘোষণা করতে পারেন! এ বিষয়ে কিন্তু কিছু জানাননি তিনি। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো মন্তব্য বা ঘোষণাকে সাধারণত সত্যি বলে ধরে নেন সাধারণ মানুষ। কিন্তু সেখানেই যদি এরকম বিভ্রান্তি ছড়ানো হয়, তাহলে বিশ্বাসযোগ্যতা কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন প্রশ্ন।

আরও পড়ুন- চিকিৎসায় সাড়া দিচ্ছে না সৌমিত্রর শরীর , চিকিৎসক অরিন্দম কর

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...