Friday, April 3, 2026

বিএসএফ ভাইদের ফোঁটা লাবণী, রাধিকাদের

Date:

Share post:

সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের ভাইফোঁটা দিলেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা। সোমবার মালদহের হবিবপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে পাহারায় থাকা জওয়ানদের ফোঁটা দেন টিম তারাশঙ্কর চ্যারিটির সদস্যরা। ছিলেন হবিবপুরের বিডিও হিসেবে পি প্রমথ। ভাইফোঁটা পেয়ে খুশি সীমান্তরক্ষী বাহিনীর ৪৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরাও।

আরও পড়ুন- চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি ১৪টি দেশের, মোদির নীতিতে উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

প্রতি বছরই একটু অন্যরকম ভাবে ভাইফোঁটা উদয়াপনের চেষ্টা করেন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যারা। এবার তাঁরা হবিবপুর ব্লক প্রশাসন ও বিসএফের সঙ্গে কথা বলার পরে ভাইফোঁটার বিষয়টি ঠিক করেন।

সংস্থার তরফে মামনি মণ্ডল, লাবণী সর্দার, স্নেহা মণ্ডল, রাধিকা সাহা, মন্দিরা মণ্ডলরা ভাইফোঁটার আয়োজন করেন। সংস্থার তরফে যাবতীয় সরঞ্জামের আয়োজন করা হয়। প্রথা মেনে ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হয়।

বিএসএপের সূত্রে জানানো হয়েছে, সীমান্ত পাহারায় থাকা জওয়ানরা অনেকেই ভাইফোঁটার সময়ে বাড়িতে যেতে না পারায় আক্ষেপ করেন। এবার অন্তত সেই আক্ষেপ তাঁদের করতে হয়নি। শুধু তাই নয়, এতে গ্রামবাসীদের সঙ্গে বিএসএফের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার রাস্তা মসৃণ হয়েছে বলেও অনেকে মনে করেন।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...