Saturday, April 4, 2026

Breaking : চার মাসে এই প্রথম দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের কম

Date:

Share post:

দেশে কোভিড-১৯ সংক্রমণের গ্রাফ অনেকটাই নিম্নমুখী । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ১৬৩ জন।যা চার মাসের মধ্যে সবচেয়ে কম । সোমবার এই সংখ্যা ছিল ৩০ হাজার ৫৫৮। এই নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৮ লাখ ৭৪ হাজার ২৯১ ৷ সামগ্রিক ভাবে ভারতে সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী হয়েছে।

এরই পাশাপাশি, বেড়েছে সুস্থতার হার। এখনও পর্যন্ত দেশে মোট ৮২ লক্ষ ৯০ হাজার ৩৭০ জন করোনার কবল থেকে মুক্ত হয়েছেন। যা গোটা বিশ্বের মধ্যে সর্বোচ্চ।
দেশের মধ্যে আক্রান্তের নিরিখে এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে ক্রমাগত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা ৷ মোট ১৭ লাখ ৪৯ হাজার ৭৭৭ জন আক্রান্ত হয়েছে ৷ সুস্থ হয়েছেন মোট ১৬ লাখ ১৮ হাজার ৩৮০ জন ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছে কর্নাটক ও তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ ৷ কর্নাটকে মোট আক্রান্ত ৮ লাখ ৬২ হাজার ৮০৪ জন ৷ যেখানে অন্ধ্রপ্রদেশে মোট আক্রান্ত ৪ লাখ ৫৪ হাজার ৭৬৪ জন ৷
প্রথম স্থানে থাকা আমেরিকার মোট আক্রান্ত ১ কোটি ছাড়িয়েছে। সেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা এ দিন ১ লক্ষ ৬৪ হাজার ৯৫৭। আমেরিকায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ১ কোটি ১২ লক্ষ ২ হাজার ৮৯০।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...