Tuesday, April 7, 2026

যোগীর রাজ্যে সন্তান লাভের আশায় ৭ বছরের মেয়েকে খুন, বের করে নেওয়া হল যকৃত

Date:

Share post:

আরও একবার নৃশংসতার পরিচয় মিলল উত্তরপ্রদেশ থেকে। এবার সন্তানলাভের আশায় কুসংস্কারের বশে খুন করা হল ৭ বছরের মেয়েকে। বের করে নেওয়া হল যকৃত সহ দেহের আরও কিছু অংশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৪ অভিযুক্তকে‌।

উত্তরপ্রদেশের কানপুরের ঘটনা। সেখানকার একটি গ্রামে এক দম্পতির অনেকদিন আগে বিয়ে হলেও তাঁরা ছিলেন নিঃসন্তান। কুসংস্কারের বশে সন্তান লাভের আশায় খুন করল তার তাদেরই গ্রামের এক ৭ বছরের মেয়েকে। খুন করার জন্য দুই যুবককে ১০০০ টাকা দিল তারা। ওই যুবকরা শিশুটিকে খুন করে বের করল তার যকৃৎ।

পুলিশ জানিয়েছে, খুনের আগে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেছিল অভিযুক্তরা। তারা মেয়েটির যকৃত ছাড়া বেশ কিছু দেহাংশও বের করে নিয়েছে। সেগুলো ঘটনাস্থলই পড়ে থাকতে দেখেছে পুলিশ। ঘটনায় চার অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দোষীদের বিরুদ্ধে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। শিশুটির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও কথাও জানিয়েছেন।

১৯৯৯ সালে বিয়ে হয়েছিল পরশুরামের। এখনও নিঃসন্তান তারা। তাই ভাইপো অনকূল এবং তার বন্ধু বীরনকে ওই শিশুর অপহরণের নির্দেশ দেয় পরশুরাম। এজন্য এক হাজার টাকাও দেয়। শনিবার শিশুটিকে অপহরণ করে দুই যুবক। মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা করে। এর পর খুন করে কাকার নির্দেশ মতো যকৃৎ বের করে আনে। সেই যকৃত নিয়ে যায় কাকার কাছে। দেহ ফেলে রাখে গ্রামে।

শিশুর পরিবার থানায় অভিযোগ করে। সন্দেহ হওয়ায় দুই যুবককে জেরা করে পুলিশ। তখনই দোষ কবুল করে তারা।

আরও পড়ুন-তৃণমূলের সঙ্গে জোট হলে ভালো, না হলে একাই লড়বো বাংলায়, জানালো AIMIM

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...