Friday, March 13, 2026

প্রাণ হারালেন প্রথম সারির যোদ্ধারা, করোনা আক্রান্ত হয়ে রাজ্যে ফের মৃত্যু ৫ চিকিৎসকের

Date:

Share post:

‘অভিশপ্ত’ ২০২০। প্রায় একবছর হল করোনাভাইরাস নামক একটি অদৃশ্য মারণ ভাইরাস পৃথিবীতে এসেছে। প্রাণ কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। প্রথম সারির বহু করোনা যোদ্ধাও মারা গিয়েছেন। যারা একেবারে করোনাভাইরাস শুরুর সময় থেকে লড়ে যাচ্ছিলেন। তঁদের মধ্যে রয়েছেন পুলিশ, স্বাস্থ্যকর্মী সহ আরও অনেকে। করোনা এখনও দাপট দেখাচ্ছে বিশ্ব জুড়ে, বাদ যায়নি ভারত, বাদ যায়নি পশ্চিমবঙ্গ। বাংলায় এখনও চলছে উৎসবের মরশুম। তার মধ্যেই আবারও করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন প্রথম সারির করোনা যোদ্ধা রাজ্যের আরও পাঁচ চিকিৎসক।

এনিয়ে বুধবার পর্যন্ত মোট ৭২ জন চিকিৎসকের মৃত্যু হল কোভিডে। বুধবার লেক গার্ডেনের বাসিন্দা অনিকেত নিয়োগী। পেশায় তিনি চিকিৎসক। বয়স ৩৫-এর এই চিকিৎসক কোভিডে আক্রান্ত হয়েছিলেন। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয় তাঁর। মঙ্গলবার কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরামবাগের চিকিৎসক মদন রায়ের। তাঁর বয়স হয়েছিল ৭৮। আরজিকর মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত মিত্র। তিনিও আক্রান্ত ছিলেন করোনায়। চিকিৎসার পর করোনামুক্ত হয়ে বাড়িও ফিরে গিয়েছিলেন। কিন্তু হঠাৎই হৃদযন্ত্র বিকল হতে শুরু হয় তাঁর। এরপরই মারা যান তিনি। সোমবার চুঁচুড়ায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয় শিশুরোগ বিশেষজ্ঞ দ্বিজদাস সোমের। বয়স হয়েছিল ৬৮। একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে চিকিৎসক মেঘনীল বোসের। এনিয়ে বুধবার পর্যন্ত মোট ৭২ জন চিকিৎসক প্রাণ গেল বাংলায়। চিকিৎসক সংগঠনগুলির আশঙ্কা, কোভিড সেরে উঠছে। তারপর হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

পশ্চিমবঙ্গে কোভিডে আক্রান্তের সংখ্যা মোট ৪,৪১,৮৮৫। অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ২৬,২৯৬। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৬৮। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৪৪২৯। ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৪। এখনও পর্যন্ত বাংলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৭৮২০। কো-মর্বিডিটির কারণে মৃতর সংখ্যা ৬৫২৯।

আরও পড়ুন-আদালত অবমাননা না করে ছটপুজো পালন করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...

মন্তব্য নয়: বিদেশি লিগে দেশীয় ফ্র্যাঞ্চাইজি পাক খেলোয়াড় নেওয়ার বিতর্কে BCCI-র দাবি

পাক খেলোয়াড়কে ভারতের সংস্থার নেওয়া নিয়ে বিতর্কে কার্যত জল ঢেলে দিল বিসিসিআই। ইংল্যান্ডে চলা ক্রিকেট লিগে ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স...

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্ক! সরানো হল দার্জিলিঙের জেলাশাসককে

উত্তরবঙ্গে রাষ্ট্রপতির সাম্প্রতিক সফর ঘিরে তৈরি হওয়া প্রশাসনিক টানাপোড়েনের মাঝেই বড়সড় রদবদল ঘটল দার্জিলিঙের জেলাশাসক পদে। সোমবার এক...