Tuesday, June 23, 2026

আদালত অবমাননা না করে ছটপুজো পালন করুন, আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুর্গা-কালী-জগদ্ধাত্রী পুজোর মতোই নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে আদালতের রায়কে মান্যতা দিয়ে ছটপুজো পালনের আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কালীপুজো ও দীপাবলির মতো বাজির উপর নিষেধাজ্ঞা রয়েছে ছটপুজোতেও। কলকাতা ও শহরতলিতে প্রায় দেড় হাজার জলাশয়ে ছট পুজোর জন্য ব্যবস্থা করা হয়েছে। তৈরি করা হয়েছে কৃত্রিম জলাশয়ও। একজায়গায় যাতে একসঙ্গে ভিড় না হয়, সেজন্যই মূলত এই বিকল্প ব্যবস্থা।

ছট পালন করুন কিন্তু আদালত অবমাননা করবেন না। শুভেচ্ছা বার্তার সঙ্গে ভিডিও মারফত রাজ্যের হিন্দিভাষী মানুষদের আবেদন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জটলা করে একইসঙ্গে গঙ্গা বা কোনও জলাশয়ের ধারে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

এবার রবীন্দ্র সরোবরে ই সুভাষ সরোবরে এবার যাতে কোনও ভাবেই ছটপুজো না হয়, তার জন্য রাজ্য সরকারকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিল পরিবেশ আদালত। সেই নির্দেশকেই বহাল রেখে ছট পুজো নিয়ে নির্দেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট।

আদালতের স্পষ্ট নির্দেশ, প্রত্যেক পরিবার থেকে ২জনের বেশি জলাশয় যাওয়া যাবে না। ঢাক বা ছোট বাদ্যযন্ত্র ছাড়া কোনওভাবে উচ্চস্বরে ডিজে বাজনা বোঝানো যাবেনা। করা যাবে না শোভাযাত্রাও। খোলা যানবাহনে চেপে জলাশয়ে আসতে হবে। পুজোয় অংশগ্রহণকারীরা সবাই জলাশয় যেতে পারবেন না।

আরও পড়ুন:একবালপুরে তরুণীর বস্তাবন্দি দেহ ঘিরে চাঞ্চল্য! ঘটনাস্থলে লালবাজারের হোমিসাইড শাখা

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...