Wednesday, June 24, 2026

রয় কৃষ্ণর গোলে প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পেল এটিকে- মোহনবাগান

Date:

Share post:

ম্যাচের ফল

এটিকে মোহনবাগান-
কেরল ব্লাস্টার্স –

আইএসএলের প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে মুখোমুখি হয়ে রয় কৃষ্ণর গোলে জয় পেল এটিকে- মোহনবাগান।
খেলা শুরুর ৪ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ।

আরও পড়ুন- বিয়ে করতে চলেছেন টলিগঞ্জের মোস্ট এলিজিবল ব্যাচেলর, পাত্রী কে জানেন?
খোল-নোলচে পাল্টে গিয়েছে সপ্তম আইএসএল। প্রথম ম্যাচে জয় পেলেও সমর্থকদের মন ভারতে পারলেন না রয় কৃষ্ণারা।ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। বেশ কয়েকবার গোলের কাছে পৌঁছেও সেই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় কেরালা ব্লাস্টার্স। প্রথম দশ থেকে পনেরো মিনিট কিবু ভিকুনার ছেলেদের আক্রমণ ঠেকাতে নাজেহাল হয়ে যায় এটিকে মোহনবাগান। মাঝে মাঝে প্রতি-আক্রমণে উঠে আসলেও সেভাবে গোলের মুখ খুলতে পারছিল না আন্টোনিও লোপেজ হাবাসের দল। যদিও সব হিসেব পাল্টে দেয় ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণার ৬৭ মিনিটের গোল। এরপর চেষ্টা করেও ম্যাচে সমতায় ফিরতে পারেনি কেরালা ব্লাস্টার্স।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...