Thursday, April 2, 2026

মালদহের ছটঘাটে ড্রোন দিয়ে নজরদারি

Date:

Share post:

ছটপুজোর সময়ে মালদহের মহানন্দার ঘাটে ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি চালাবে ইংরেজবাজার পুরসভা ও প্রশাসন। শুক্রবার মহানন্দা নদীর মিশন ঘাট পরিদর্শন করেন মালদা জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ডিএসপি (হেড কোয়ার্টার) প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায়, ইংরেজবাজার পুরসভার প্রশাসক তথা বিধায়ক নীহাররঞ্জন ঘোষ-সহ অন্যান্যরা।

আরও পড়ুনশুভেন্দুকে ফের কড়া আক্রমণ কল্যাণের

এই বিষয়ে বিধায়ক তথা ইংরেজবাজার পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ জানান, এবার ডোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানো হবে। এ বছর মহানন্দা নদীর জল অনেকটাই কমেছে। তাই মাটি ফেলে ঘাট উঁচু করা হচ্ছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি করোনা বিধির কারণে কোনরকম আতশবাজিও ফাটানো যাবে না। অন্যদিকে ছটপুজো ঘিরে মহানন্দা নদীর মিলন ঘাট, বালুচর সহ একাধিক ঘাটে ভিড় জমাতে শুরু করেছেন ভক্তরা। সেজে উঠেছে ঘাটগুলি।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...