Monday, April 13, 2026

করোনাকালে হাতি ঘোড়ার বহর নিয়ে বাদশাহী কায়দায় নেতার ছেলের বিয়ে

Date:

Share post:

খায়রুল আলম, ঢাকা: বরের বাবার শখ ছিল রাজা-বাদশাদের মতোই ছেলে হাতিতে চড়ে যাবে বিয়ে করতে। সঙ্গে থাকবে ঘোড়া, মহিষ ও গরুর গাড়ির বহর।বরযাত্রী যাবে তাতে। যে ভাবনা সেই কাজ। পরিকল্পনা অনুযায়ী ঠিক সেভাবেই ছেলের বিয়ে দিলেন মেহেরপুর জেলার স্থানীয় বিএনপি নেতা ময়নাল হক। করোনাকালে এই বাদশাহী বিয়ে নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের গাঁড়াডোব গ্রামের মুন্সিপাড়া এলাকার বিএনপি নেতা ময়নাল হকের ছেলে তুলিপ হোসেনের সঙ্গে মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা গ্রামের সানজিদা আক্তার শাওনের বিয়ে হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মুন্সিপাড়া থেকে হাতির পিঠে চড়ে বিয়ে করতে যান বর। সঙ্গে বরযাত্রীদের জন্য ছিল কয়েকটি ঘোড়া, গরু ও মহিষের গাড়ি। এ বিয়ের আয়োজন দেখতে রাস্তার দু’পাশে উৎসুক জনতার ভিড় জমে।

আরও পড়ুন:সীমান্তে ফের বেলাগাম গুলি চালাল পাকিস্তান, শহিদ এক জওয়ান

পরে বর তুলিপ হোসেন সাংবাদিকদের বলেন, সবাই ব্যতিক্রম কিছু করতে চায়। সেই ব্যতিক্রম চিন্তা-ভাবনা থেকেই পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন আমার বাবা। বাবার শখ পূরণের জন্য এভাবে বিয়ে করা। বরের বাবা ময়নাল হক জানান, নিজের বহুদিনের শখ পূরণের জন্যই এ ধরনের আয়োজন করা হয়েছে। অল্পসংখ্যক লোকজন নিয়ে স্বল্প পরিসরে এ বিয়ের আয়োজন করা হয়। বর্তমানে সবকিছুতে আধুনিকতার ছোঁয়া থাকলেও এ ব্যতিক্রমধর্মী বিয়ে পুরাতন ঐতিহ্যকে বারবার স্মরণ করাবে বলে জানান তিনি।

এদিকে বিয়ের খবর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর শুরু হযেছে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া। এ বিষয়ে ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আখেরুজ্জামান বলেন, করোনা পরিস্থিতির মধ্যে এ ধরনের আয়োজন ঠিক হয়নি।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...