Tuesday, June 23, 2026

জেল থেকে বাঁচতে ৮৪ কোটি ডলার দিতে হবে সুব্রত রায়কে, সুপ্রিম কোর্টে আবেদন সেবির

Date:

Share post:

অবিলম্বে ৮৪ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৬২ হাজার ৬০০ কোটি টাকার দেনা মেটাতে হবে সাহারাকে। তবেই জেলের বাইরে থাকতে পারবেন সুব্রত রায়। অন্যথায় তাঁর প্যারোল বাতিল করা হোক। সাহারা কর্তার বিরুদ্ধে এই মর্মেই সুপ্রিম কোর্টে আবেদন জানাল বাজার নিয়ন্ত্রক সেবি।

আরও পড়ুন- ফেসবুকের কাছে ৩৭১ অ্যাকাউন্টের তথ্য চেয়েছে বাংলাদেশ
শীর্ষ আদালতে সেবি জানিয়েছে, ৮ বছর আগে ২৫ হাজার ৭০০ কোটির দেনা মেটাতে নির্দেশ দেওয়া হয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবারকে। তাদের দুই সংস্থার দেনা সুদে আসলে বেড়ে ৬২ হাজার ৬০০ কোটি টাকা হয়েছে। অবিলম্বে তা না মেটালে সুব্রত রায়কে জেলে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে সেবির তরফে।
২০১৪ সালের মার্চে জেলে পাঠানো হয় সাহারা কর্তাকে। প্রায় দু’বছর জেলে থাকার পর ২০১৬ সালে প্যারোলে বেরিয়ে আসেন সুব্রত রায়। সেই থেকে জেলের বাইরেই রয়েছেন তিনি।
আদালতে সেবি জানিয়েছে, এখনও পর্যন্ত মোটে ১৫ হাজার কোটি টাকা জমা করেছে সাহারা। সমস্ত পাওনা টাকা অবিলম্বে না মেটালে সুব্রত রায়ের প্যারোল বাতিল করা উচিত। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেয়নি শীর্ষ আদালত।
যদিও সাহারা গ্রুপের তরফে সেবির এই বক্তব্যকে অন্যায্য বলা হয়েছে। তাঁদের বক্তব্য বিনিয়োগকারীদের টাকা ফেরত দেওয়া হয়েছে। তবু ১৫ শতাংশ সুদ ধার্য করেছে সেবি।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...